জটিল রোগে প্রাণ গেল অভিনেতার! চিকিৎসা চলাকালীন চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, শেষশ্রদ্ধা জানাল ইন্ডাস্ট্রি

প্রদীপ রাওয়াত

চলে গেলেন আরও এক জনপ্রিয় অভিনেতা। একটা সময় যিনি একাধিক হিট চলচ্চিত্রে অসংখ্য চরিত্রে দর্শকের মনে সাড়া ফেলেছিলেন সেই মানুষটি আজ আর নেই। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে সিনেমা জগতে। অভিনেতার আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না অনুরাগী থেকে শুরু করে তার সহশিল্পীরা। ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এবং সম্প্রতি তাঁর শরীরে ক্যানসার পুনরায় থাবা বসিয়েছিল। ক্যানসারের চিকিৎসার জন্য গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং পুত্র বিক্রমাদিত্যকে রেখে গেছেন। প্রয়াত বলিউডের প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত।

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘গজনি’-তে খলনায়কের চরিত্রে অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। তাঁর অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’-র হিন্দি রিমেকেও একই চরিত্রে তাঁকেই নেওয়া হয়।

তবে শুধু ‘গজনি’ নয়, আমির খানের ‘লগান’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আবার টেলিভিশনের দর্শকদের কাছে তিনি আজও পরিচিত বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর অশ্বত্থামা হিসেবে। দ্রোণাচার্যের পুত্রের চরিত্রে তাঁর অভিনয় তাঁকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল।

 প্রদীপ রাওয়াত