
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তারকাদের ছোটবেলার ছবি ভাইরাল হয়। পুরোনো সেই ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা চেনা মুখগুলোকে খুঁজে বার করার এক আলাদা আনন্দ রয়েছে। সম্প্রতি ফাদার্স ডে উপলক্ষে তেমনই বাবা ছেলের পুরোনো একটা ছবি নেটপাড়ায় তুমুল সাড়া ফেলেছে। গায়ে সবুজ জামা, মাথায় মুকুট পরে বাবার কোলে বসে আছে ছোট্ট খুদে। বর্তমানে এই খুদে টলিপাড়ার জনপ্রিয় নায়ক।
চিনতে পারছেন এইখুদে অভিনেতাকে? ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেম সেখান থেকে সহ-অভিনেত্রীর সাথেই বিয়ে সাড়েন অভিনেতা। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলেছেন এই অভিনেতা। একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু চিনে ফেলা সম্ভব। ছবির এই ছোট খুদে আর কেউ নন, অভিনেতা রুবেল দাস।
সম্প্রতি ফাদার্স ডে’ তে বাবার সঙ্গে নিজের ছোটবেলাকার ছবি পোস্ট করে রুবেল লেখেন, ‘হ্যাপি ফাদার্স ডে বাবা। ইশ, তুমি যদি আজ আমার পাশে থাকতে! তবুও আমি অনুভব করি যে তুমি সবসময় আমাকে আশীর্বাদ করছ এবং ভালোবাসা ও স্নেহের সাথে আমার খেয়াল রাখছ… তোমাকে ভালোবাসি, খুব মনে পড়ে।’

