
সদ্য দু’মাস হয়েছে টিভির পর্দা থেকে বিদায় নিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ঝাড়গ্রাম থেকে সোজা টেলিপাড়া, ছোটপর্দায় পা রেখেই খবরের শিরোনামে নতুন অপর্না ওরফে শিরিন পাল। দিতিপ্রিয়ার বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন সিরিয়ালটি মাঝপথেই মুখ থুবড়ে পড়বে। কিন্তু শিরিন নিজের অভিনয় দিয়ে যেভাবে হাল ধরেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।
জিতু কমলের সঙ্গে জুটি বেঁধে প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছেন শিরিন। তবে ধারাবাহিক শেষে এবার বড় সুখবর জানালেন ছোটপর্দার অপর্ণা। অনেকেই হয়ত ভাবছেন তাহলে কি নতুন কোন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন শিরিন? একেবারেই না, এর আগে বড় পর্দায় কাজ করলেও এবার অয়েব সিরিজে দেখা মিলবে অভিনেত্রীর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনটাই জানালেন শিরিন। হইচই- তে আসতে চলেছে নতুন গল্প ‘অজেয়া’। এসভিএফ প্রযোজিত এই সিরিজে গুরুত্বপুর্ন ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে শিরিন কে।
গল্পের মুখ্য ভুমিকায় সোহিনী সরকার থেকে শুরু করে রুকমা রায়, সাগ্নিক চ্যাটার্জি সহ থাকছেন আরও অনেক তারকা। থ্রিলার ধর্মী এই ছবিতে শিরিনের তাক লাগানো অভিনয় দেখার জন্য বেশ উত্তেজিত দর্শকমহল।
View this post on Instagram
