
জি-বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে আচমকাই বড় পরিবর্তন। গল্পে আর আর দেখা যাবে না দাদু’কে? যদিও ধারাবাহিক থেকে গুরুত্বপুর্ণ চরিত্র সরে যাওয়ার ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে বেঙ্গল টপারের মুকুট ছিনিয়েছে এই মেগা। তার মাঝে হঠাৎই অভিনেতা সুব্রত গুহ রায়ের সরে যাওয়ার বিষয়টা কতখানি প্রভাব ফেলবে ধারাবাহিকের উপর তা নিয়ে এখন থেকেই চিন্তায় নেটিজেনরা।
সম্প্রতি, এই ধারাবাহিক ঘিরে কৌতূহল ছড়িয়েছে দর্শক মহলে। সেইসাথে সুব্রত বাবুর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেও তৈরি হয়েছে জল্পনা। তবে সত্যি মাঝপথে ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন সুব্রত গুহ রায়? নাকি নেপথ্যে রয়েছে বড় কোন কারন? এবার ধারাবাহিকের টুইস্ট ঘিরে মুখ খুললেন পর্দার ‘দাদু’ ওরফে সুব্রতবাবু নিজেই।
আশুতোষ বসু চরিত্রের আইকনিক চশমা ও গোঁফের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন— ‘ছোড় চলে হাম ও গলিয়া…’।
প্রিয় ‘দাদু’-র এই পোস্ট প্রকাশ্যে আসতেই তোলপাড় কমেন্ট সেকশন। গল্পে কি তবে আশুতোষ বসুর জীবনের অধ্যায় শেষ নাকি অভিনেতা নিজে সিরিয়াল ছেড়ে দিচ্ছেন? এই প্রসঙ্গে সুব্রতবাবু জানান,
‘এখন এই প্রশ্নের জবাব দিতে পারব না, এর জন্য আমার দু-এক দিন সময় প্রয়োজন। সঠিক সময় এলেই উত্তরটা সকলে পাবেন।’ দর্শকদের আপতত ধৈর্য ধরতে বলেছেন অভিনেতা। তবে এই প্রথম নয়, এর আগে অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়ও মাঝপথে এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তাতে দর্শকদের মন খারাপ হলেও সিরিয়ালের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

