
‘বিগ বস বাংলা’-র ঘরে নন্দিনীর আচরণ নিয়ে বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে। রাজবীরের প্রতি তাঁর শারীরিক আচরণ থেকে শুরু করে সৃজালার সঙ্গে তাঁর ব্যবহারের বিভিন্ন দিক দর্শকদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। এবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন টলিউডের পরিচিত মুখ প্রেরণা দাস এবং অভিনেতা বিভান ঘোষ. তাঁরা সোশ্যাল মিডিয়ায় নন্দিনীর কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া ভাষায় নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন।
‘বিগ বস বাংলা’-র প্রতিটি পর্বেই নতুন নতুন ঘটনা দর্শকদের নজর কাড়ে – কখনও প্রতিযোগীদের ব্যক্তিগত সংঘাত, আবার কখনও উত্তপ্ত বাক্যবিনিময়, যা শো-এর ভেতরের পরিবেশকে আরও উত্তাল করে তোলে। তবে সাম্প্রতিক পর্বগুলোতে – বিশেষ করে রাজবীরের প্রতি নন্দিনীর শারীরিক আচরণ এবং সৃজালার সঙ্গে তাঁর ব্যবহার একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে এমন আচরণ সহ্য করা হচ্ছে?
জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটর প্রেরণা দাস সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, ‘বিগ বস’-এর ঘরে শারীরিক আগ্রাসনের মতো ঘটনা নিয়ে কেন আরও বিস্তারিত আলোচনা হচ্ছে না? তাঁর মতে, কোনো অবস্থাতেই এমন আচরণ সমর্থনযোগ্য নয়, বিশেষ করে যখন এই শো সমতার কথা প্রচার করে। প্রেরণা আরও উল্লেখ করেন যে, একই ঘটনা কোনও পুরুষ প্রতিযোগী ঘটা’লে এতক্ষণে তাঁকে জে’লে থাকতে হতো। নন্দিনীর আচরণকে ‘বিষাক্ত’ (টক্সিক) বলে অভিহিত করে তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তাহীনতা থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে।
অন্যদিকে, অভিনেতা বিভান ঘোষও নিজের অসন্তোষ জানিয়েছেন। বিভান লেখেন, “আজ BiggBoss দেখে খুব হতাশ হলাম। একটি মেয়ে কতটা টক্সিক হলে এমন হতে পারে সেটাই ভাবলাম। আর্থিক ভাবে কেউ ভালো জায়গায় থাকলেই..তাকে ভালো ফামিলি থেকে বিলং করা বলে না। তাঁর এই মন্তব্য বিতর্ককে আরও উসকে দিয়েছে।
নন্দিনীর আচরণ নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই মতভেদ ছিল। কেউ তাঁর কাজের সমালোচনা করেছেন, আবার কেউ ঘটনাগুলোর বৃহত্তর প্রেক্ষাপট খোঁজার চেষ্টা করেছেন। তবে বিনোদন জগতের পরিচিত মুখেরা এখন মুখ খোলায় এই বিতর্ক আরও জোরালো হয়ে উঠেছে। রাজবীরকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা এবং সৃজালার প্রতি নন্দিনীর আচরণ – এই বিষয়গুলো এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
