মেয়ের বয়স সবে ১৪ মাস! ফের দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী, খুশির আমেজ অভিনেত্রীর পরিবারে

কিয়ারা আডবানি

সদ্যই রণবীর সিং ও দীপিকা পাডুকোনের ঘরে নতুন অতিথি এসেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার বলিপাড়ার আরও এক জনপ্রিয় জুটির দ্বিতীয় সন্তান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রথম সন্তানের জন্মের দেড় বছরের মাথায় ফের দ্বিতীয়বার মা হতে চলেছেন জনপ্রিয় বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে একসাথে ঘর বেঁধেছিলেন বলিউডের অন্যতম চর্চিত এবং মিষ্টি জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। ২০২৫ সালের জুলাইয়ে তাঁদের কন্যাসন্তান সরায়াহর জন্ম হয়। এরপর আরও একবার সিদ্ধার্থ- কিয়ারার সংসারে বাজতে চলেছে খুশির সানাই।

সম্প্রতি রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-র মঞ্চে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ। তাঁর আগামী ছবি ‘দ্য ভান’-এর প্রচারেই সেখানে গিয়েছিলেন তিনি। মেয়ে সরায়াহর কথা বলতে গিয়ে সিদ্ধার্থ জানান, বাবা হওয়ার অনুভূতি তাঁর কাছে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। অভিনেতার কথায়, তাঁদের মেয়ে এখন প্রায় ১৫ মাসের। সে নতুন নতুন শব্দ শিখছে এবং কথা বলার চেষ্টা করছে।

সিদ্ধার্থের কথা শেষ হতে না হতেই সালমান হাসতে হাসতে বলেন, “দারুণ ব্যাপার। আশা করি, তোমার পরিবারে খুব তাড়াতাড়ি আরও এক নতুন সদস্য আসবে।” সলমনের মুখে এই কথা শোনার পরেই সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে।

তাহলে কি সত্যিই কিয়ারা ফের মা হতে চলেছেন? এই প্রশ্নই এখন নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে। তাই দ্বিতীয় সন্তানের এই জল্পনা ছড়িয়ে পড়তেই অনুরাগী মহলে খুশির হাওয়া। যদিও তারকা জুটির তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ভক্তদের বিশ্বাস, খুব শিগগিরই হয়তো বড় কোনও সুখবর আসতে চলেছে। আপাতত সেই অপেক্ষাতেই প্রহর গুনছে নেটপাড়া।

কিয়ারা আডবানি