এবার সংসারে পা রাখতে চলেছেন শ্রীতমা! নতুন সুখবর দিলেন অভিনেত্রী

শ্রীতমা ভট্টাচার্য

বিগত ১৭ বছর ধরে অভিনেত্রী নানা চরিত্র দর্শকদের উপহার দিলেও, সকলের কাছে তিনি ‘ঝিলিক’ হয়েই থেকে গিয়েছেন। কথা হচ্ছে শ্রীতমা ভট্টাচার্যের। বর্তমানে বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। প্রায় দুই বছর হতে চলল ছোটপর্দায় দেখা যাচ্ছে না শ্রীতমাকে। শেষবার ‘কার কাছে কই মনের কথা’য় পুতুল চরিত্রেই দেখা গিয়েছিল তাকে।

তবে সম্প্রতি জন্মদিনের দিন দারুন সুখবর দিয়ে সকলকে চমকে দিলেন অভিনেত্রী। জানালেন জীবনের নতুন জার্নির শুরুর কথা। অভিনেত্রীর জীবনের এই নতুন অধ্যায়ের কথা সামনে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে জানেন কি অভিনেত্রীর জীবনের এই বড় সুখবরটি আসলে কি? অনেকেই হয়ত ভাবছেন অভিনেত্রী কি তাহলে এবার সংসার জীবনে পা রাখতে চলেছেন?

আসলে না, বিষয়টি একটু অন্যরকম। খুব জলদিই শ্রীতমাকে ছোটপর্দায় যে আবারও দেখা যাবে সেটা জানিয়ে দিলেন এদিন। শ্রীতমার কথায়, “নতুন কাজ শুরু হচ্ছে।” তবে কোন ধারাবাহিক বা চরিত্র কী তিনি সেটা এখনই জানাতে চাননি। একপ্রকার মুখে কুলুপ এঁটে রেখেছেন। এমনকী বার্থডে গার্ল এটাও জানেন না যে তাঁর চরিত্র ইতিবাচক নাকি নেতিবাচক শেডের! তাঁর কথায়, “এখনও চরিত্রের বিষয়ে বিস্তারিত জানি না।”

‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের পর তিনি আবারও তাঁর ‘লাইট ক্যামেরা অ্যাকশন-এর সংসারে ফিরতে চলেছেন, তাও শীঘ্রই। পছন্দের অভিনেত্রীর জন্মদিনে তাঁর অনুরাগীদের জন্য এর থেকে ভাল রিটার্ন গিফট আর কীই বা হতে পারে!