ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, সাতসকালেই মর্মান্তিক মৃত্যুর খবরে স্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি

ভরত কান্ত

বিনোদন দুনিয়ায় একের পর এক দুঃসংবাদ। আচমকাই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবরে রীতিমত আতকে উঠেছে গোটা ইন্ডাস্ট্রি। ভয়াবহ পথদুর্ঘটনায় অভিনেতার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। সঙ্গে ছিলেন সিনেমাটোগ্রাফার জি সাই ত্রিলোক। রবিবার সন্ধ্যায় হায়দ্রাবাদের আউটার রিং রোডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সূত্রে খবর, অভিনেতা ও তার সঙ্গী কাজ সেরে হায়দ্রাবাদে ফিরছিলেন। শনিবার রাতে রওনা দিয়ে তাঁরা যখন হায়দ্রাবাদের পেদ্দাম্বারপেট এলাকায় পৌঁছান, তখন ঘড়িতে রাত প্রায় তিনটে। সেই সময় অভিনেতা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। শামশাবাদের দিকে যাওয়ার পথে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কন্টেনার ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে, গাড়িটি মুহূর্তের মধ্যেই দুমড়ে মুচড়ে ভাঁজ হয়ে যায়। ঘটনাস্থলেই দু’জনে প্রাণ হারান।

ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রয়াত তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ভারত কান্ত। মাত্র ৩১ বছর বয়সেই অভিনেতার অকালপ্রয়াণে স্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। ভরত ও সাই ত্রিলোক দুজনেই তেলেগু চলচ্চিত্র শিল্পের উদীয়মান প্রতিভা ছিলেন।

ভরত যেখানে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাচ্ছিলেন, সেখানে ক্যামেরাম্যান হিসেবে নিজের নাম ইন্ডাস্ট্রিতে লেখাচ্ছিলেন সাই ত্রিলোক। ভরত একজন অভিনেতা, নৃত্যশিল্পী এবং কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত ছিলেন। ২০২৪ সালের ‘টেন্যান্ট’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল।

ভরত কান্ত

Previous articleএবার সংসারে পা রাখতে চলেছেন শ্রীতমা! নতুন সুখবর দিলেন অভিনেত্রী
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।