মেয়ের বয়স সদ্য ছয়মাস! প্রথমবার একরত্তি কন্যার মুখ প্রকাশ্যে আনলেন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত রুশা চ্যাটার্জি

 রুশা চ্যাটার্জি

আজও হয়ত বাংলার দর্শক ভোলেনি ‘তোমায় আমায় মিলে’-র ঊষসী কে। প্রায় ৩ বছর হয়ে গেল অভিনয় ছেড়েছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। ২০২৩ সালের ১৯ জানুয়ারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায়চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ১৩ বছরের কেরিয়ার ছেড়ে বিয়ের পরই সোজা মার্কিন মুলুকে পাড়ি দেন, সেখানেই বর অনুরণের সঙ্গে শুরু করেন নতুন সংসার। তবে প্রেম করে নয়, বাবা-মা’র পছন্দের পাত্রের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছেন রুশা।

২০২৫ সালের অক্টোবরেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। মেয়ের বয়স একবছরও পুর্ণ হয়নি। জানা গিয়েছে, রুশা এবং অনুরণ তাঁদের মেয়ের নাম রেখেছেন ‘অনুষা’, যার অর্থ ‘ভোর’ বা ‘সুন্দর সকাল’, যা নতুন শুরু বা আশারও প্রতীক।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুন চমক দিলেন রুশা। মাতৃদিবসেই প্রথমবার মেয়ের মুখ সামনে আনলেন অভিনেত্রী। খুদে অনুষার মুখ সামনে আসতেই ভালবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। অন্যদিকে ছোট্ট খুদেকে কার মত দেখতে হয়েছে সেই নিয়েও চলছে জোর আলোচনা।

আলো ঝলমলে জীবন থেকে নিজেকে একেবারে সরিয়ে নিয়েছেন রুশা। এমনকী, নিজের যে ইনস্টাগ্রাম প্রোফাইলটি ছিল, সেটাকেও করেছেন ডিঅ্যাক্টিভেট। একটি পার্সোনাল প্রোফাইল খুললেও, সেটিকে লক করে রেখেছেন সাধারণের থেকে।হয়তো এখন তাঁর সুখ মানে শুধুই সংসার, স্বামী, আর সেই ছোট্ট কন্যা— অনুষা।

 রুশা চ্যাটার্জি