
কিছুদিন আগেই অসুস্থ ছিলেন গায়ক সোনু নিগম। চলতি বছরের শুরুতেই ‘পিনচড নার্ভ’-এর মতো কঠিন নার্ভের সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ চিকিৎসা, এমআরআই, সিটি স্ক্যান ও য’ন্ত্রণাদায়ক ফিজিওথেরাপি পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। তবে সেই রেশ কাটতে না কাটতেই আবারও শারীরিক অবস্থা অবনতি।
বিদেশের মাটিতে ওয়ার্ল্ড ট্যুরের মাঝেই হঠাৎ এক বিপদের সম্মুখীন হতে হল তাকে। সম্প্রতি ডালাসে শো করতে গিয়ে বাইরের খাবার খেয়ে মারাত্মক অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্ত হন সোনু। পেটের তীব্র গণ্ডগোল সৃষ্টি হয়। যার ফলে পেটে তীব্র যন্ত্রণা, গলা বুজে যায় এবং যন্ত্রণায় কাটতে থাকে নির্ঘুম রাত।
তবে শারীরিক অসুস্থতা নিয়ে শ্রোতাদের প্রতি দায়বদ্ধ থাকায় সোনু গান থামিয়ে দেয়নি। কষ্ট, যন্ত্রণা নিয়ে পারফর্মেন্স শেষ করে। শ্রোতারা বিন্দুমাত্র আঁচ পায়নি গায়কের শারীরিক অসুস্থতা। কিন্তু শো শেষ হতেই নিজের আবেগ ধরে না রাখতে পেরে কেঁদে ফেলেন তিনি। খবর শোনা মাত্র সোনুর দ্রুত সুস্থতার কামনা করছেন অনুরাগীরা।
