‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’ এই ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি ছিল। যা পাঁচ বছর সাফল্যের সাথে টিভির পর্দায় সম্প্রচার হয়েছিল। এই ধারাবাহিক মূল আকর্ষণ ছিল পরী। যে ছোটবেলায় হারিয়ে যায়। তাকে ঘিরেই ধারাবাহিকের মূল গল্প।
মা সিরিয়ালে ছোট পরীকে আজও ভুলতে পারেননি দর্শকেরা। ছোট পরীর চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী সোহেনা রায়। পরে এই শিশুশিল্পী আরও একটি ধারাবাহিকে কাজ করেছিল। এমনকি হিন্দির একটি সিরিয়ালে কাস্ট করা হয়েছিল তাকে।

সেই ছোট পরী আজ অনেকটাই বড়। কিন্তু দর্শক তাকে চিনতে ভুল করেনি একেবারেই। অভিনয় জগতে তাকে এখন আর দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি একাউন্ট আছে সোহেনার। আর সেখান থেকে দর্শক তাঁদের ছোট পরীকে খুঁজে পায়।
