সাত বছর পর বাবার জন্য বড় পদক্ষেপ নিলেন জোয়ার ভাঁটা’র নিশা ওরফে শ্রুতি দাস

শ্রুতি দাস।

এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। চরিত্রটি নেতিবাচক হলেও শ্রুতির অভিনয় কিন্তু দুর্দান্ত লাগছে সকলের। জন্মসূত্রে কাটোয়ায় বাড়ি হলেও এখন বৈবাহিক সূত্র এবং কর্মসূত্রে শ্রুতি থাকেন কলকাতায়। কাজের ব্যস্ততার জন্য তেমন আর বাড়ি আসা হয় না তাঁর। তবে এবার বাবার জন্মদিনে বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বড় পদক্ষেপ নিলেন শ্রুতি।

অভিনেত্রীর বাবার জন্মদিন ছিল গত ২৬ জুন। বাবার সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রুতি লেখেন, তোমারই সঙ্গে চলতে শিখেছি তোমার সঙ্গে জীবন আমার। এরপর তিনি জানান ঠিক কীভাবে টিমের সহযোগিতায় বাবাকে জন্মদিনের সারপ্রাইজ দিলেন তিনি।

শ্রুতি জানিয়েছেন, ভাইবোনদের সহযোগিতায় লোকাল ট্রেনে কাটোয়া আসেন তিনি। বহুদিন পর ক্যাব অথবা মেট্রো করে নয় বরং লোকাল ট্রেনে গরমের মধ্যে যাতায়াত করলেন তিনি। ৭ বছর পর লোকাল ট্রেনের চাপার দরুন সেই পুরনো শ্রুতিকে আবার ফিরে পেলেন অভিনেত্রী।
শারীরিকভাবে কষ্ট হলেও বাবা মাকে খুশি করে যে আনন্দ আর আশীর্বাদ পেয়েছেন, তাতে এই হঠকারিতা সিদ্ধান্তে একটুও গলদ দেখতে পাননি অভিনেত্রী।

বাবার জন্মদিনের মত বিশেষ দিনে চরম ব্যস্ততা উপেক্ষা করে বাবার কাছে ছুটে যান তিনি। বাবার জন্মদিনে বাবার পাশে থেকে তাকে আনন্দ দেওয়া, একটা মেয়ের কাছে এর থেকে বড় পাওনা আর কিছুই থাকতে পারে না। অভিনেত্রীর এই পোস্ট ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই তার জীবনের সংগ্রাম, আবেগ এবং পরিবারের প্রতি ভালোবাসাকে আন্তরিকভাবে প্রশংসা করেছেন।