‘আমার বড় ক্ষতি হয়ে গেল.. বিপদের মুখে দাঁড়িয়ে… এই ঘটনার দায়ভার..’, মুখ খুললেন সুদীপ মুখোপাধ্যায়

সুদীপ মুখোপাধ্যায়

বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ সুদীপ মুখোপাধ্যায়। সম্প্রতি নিজের সাথে হওয়া বড় ক্ষতি নিয়ে মুখ খুললেন অভিনেতা। আসলে রাহুলের মৃত্যুর পরেই লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস কাঠগোড়ায় দাঁরাতেই বন্ধ হয়ে যায় ‘চিরসখা’। এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন সুদীপ। ধারাবাহিক বন্ধের দেড় মাস পরেও অন্য কোনও কাজ পাননি অভিনেতা।

সাক্ষাতকারে নিজের সমস্ত রাগ উগড়ে দিয়ে সুদীপ বলেন, ‘ম্যাজিক মোমেন্ট সব থেকে পুরনো একটি প্রযোজনা সংস্থা। শৈবাল প্রযোজকদের মধ্যে সবথেকে পুরোনো। যা ঘটলো, তাতে ব্যক্তিগতভাবে সব থেকে বেশি ক্ষতি আমার হলো। দেড় মাস হয়ে গেল আমার হাতে কোনও কাজ নেই। আমি বাড়িতে বসে আছি। আমি তো লিড করছিলাম। সব থেকে বেশি ক্ষতি আমারই হল।’

সুদীপ আরও বলেন, ‘এত কিছুর পরেও আমি বলব রাহুলের ওইটুকু সম্মান প্রাপ্য ছিল। ও কাজ করতে গিয়ে মারা গিয়েছে, কোন খারাপ কিছু করতে গিয়ে মারা যায়নি। এইটুকু প্রাপ্য সম্মান ওকে দেওয়াই যেত। যদি প্রযোজনা সংস্থা সমস্ত ঘটনার দায়ভার নিত, তাহলে এত সমস্যা হতো না।’

‘ম্যাজিক মোমেন্টস যদি দায়িত্ব নিত, তাহলে এত ঘটনা ঘটত না। এতগুলো মানুষের কাজ চলে যেত না। একটা শুধু কথা যে হ্যাঁ আমরা দায় নিচ্ছি। এইটুকু কথা বললেই হয়ত এত সমস্যা তৈরি হতো না’, সবশেষে বলেন সুদীপ।