‘মুখের একদিকটা বেঁকে যাচ্ছিল.. ইন্দ্র না থাকলে বাঁচতামই না… মৃত্যুর মুখ থেকে ফিরে এসছি…’, মারাত্মক শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক

সায়ন্তনী মল্লিক

বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফ্যান ফলোয়িং চোখে পড়ার মতো। সম্প্রতি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এক মারাত্মক শারীরিক লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

গত বছর ডিসেম্বর মাসে আচমকাই একিউট ব্রেন স্ট্রোকের শিকার হন তিনি। অথচ তাঁর জীবনযাত্রা অত্যন্ত নিয়মে বাঁধা ছিল, এমনকি ঘটনার দিন সকালেও তিনি প্রায় ছয় কিলোমিটার দৌড়েছিলেন। তাই প্রথমটায় এমআরআই রিপোর্ট দেখে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। শুটিংয়ের ব্যস্ততার মাঝে হঠাৎ আসা এই চরম শারীরিক বিপর্যয় তাঁর জীবনকে ওলটপালট করে দিয়েছিল। সেই কঠিনতম সময়ে সায়ন্তনীর বেঁচে ফেরার লড়াইয়ে পাশে ছিলেন তার স্বামী ইন্দ্রনীল।

সায়ন্তনী জানান, সেদিন যদি ইন্দ্রনীল বাড়িতে না থাকতেন, তবে হয়তো তিনি আজ বেঁচে ফিরতেন না। স্ট্রোকের পর তাঁর মুখের একদিকটা পুরোপুরি বেঁকে গিয়েছিল। শারীরিক লড়াইয়ের পাশাপাশি পুরোনো সম্পর্ক এবং ব্রেকআপের যন্ত্রণাদায়ক স্মৃতি নিয়েও কথা বলেন সায়ন্তনী।

অভিনেত্রী জানান, ব্রেকআপ মানুষের জীবনে গভীর কষ্টের জন্ম দেয় এবং সেই মানসিক পরিস্থিতি কাটিয়ে ওঠা সহজ নয়। অতীত সম্পর্কের সেই টানাপোড়েন ও কষ্টের দিনগুলো থেকে কীভাবে তিনি নিজেকে বের করে এনেছেন, সেই অদ্ভুত মানসিক অবস্থার কথাও জানালেন সায়ন্তনী।

তবে সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে, ব্রেন স্ট্রোকের মতো জোড়া ধাক্কা সামলে নতুন করে স্বামী ইন্দ্রনীলের সঙ্গে যেভাবে হাসিমুখে পজিটিভ জীবন কাটাচ্ছেন তা সত্যিই অনেকের কাছে অনুপ্রেরণার।

Previous article70+ ব্যস্ততা নিয়ে উক্তি অনুপ্রেরণামূলক বার্তা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।