আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অরিজিৎ সিং? গায়কের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অনুরাগীরা

অরিজিৎ সিং

যার গানে মুগ্ধ সারা বাংলা, সেই জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং নাকি অসুস্থ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিৎ সিং-এর একটি ছবি, যা দেখে গায়কের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পরেছেন গায়কের ভক্তরা। অরিজিৎ সিংকে বহরমপুরের একটি চিকিৎসকের চেম্বারে দেখা যাওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। ঠিক কি কারনে অসুস্থ হয়ে পড়লেন গায়ক যার জন্য তাকে তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হল?

জানা গিয়েছে, বহরমপুরের রানীবাগান এলাকার এক চিকিৎসকের চেম্বারে সন্ধ্যাবেলা দেখা যায় অরিজিৎকে। ভাইরাল হওয়া ছবিতে তাঁকে সাধারণ পোশাকে দেখা গিয়েছে। যে চিকিৎসকের চেম্বারে অরিজিৎ গিয়েছিলেন, সেখান থেকে তাঁর স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে তিনি নিজের জন্য নাকি পরিবারের অন্য কারও চিকিৎসার কারণে সেখানে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

বিতে দেখা যাচ্ছে চিকিৎসার কেন্দ্রের কর্মী এবং ভক্তদের ভিড়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন অরিজিৎ। পরনে কমলা রঙের পাঞ্জাবি। মুখে এক ফোঁটা বিরক্তির ছাপ নেই।

তবে অরিজিৎ কেন চিকিৎসা কেন্দ্রে গিয়েছেন বা তিনি সত্যিই অসুস্থ কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে অরিজিৎকে নিয়ে সকলের এই চিন্তা আরও একবার প্রমাণ করে দেয়, তিনি সকলের কথাটা মনের মানুষ। চলতি বছরে প্লেব্যাক গানের জগৎ থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে অনুরাগীদের অবাক করে দিয়েছিলেন অরিজিৎ। পরে অবশ্য আমির খানের অনুরোধে ‘এক দিন’ ছবির জন্য গান গেয়েছিলেন তিনি।