অসহ্য বুকে যন্ত্রনা তারপরেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, সাতসকালেই ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া

কে ভাগ্যরাজ

সাতসকালেই বিনোদন দুনিয়ায় খারাপ খবর। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। ইন্ডাস্ট্রিতে খবর ছড়িয়ে পরতেই অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে অসংখ্য অনুরাগী, সহকর্মী এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন। অভিনেতার প্রয়ানে গোটা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।

নায়ক ও পরিচালক হিসাবে তিনি প্রায় ২৭টি ছবি করেন, যার অধিকাংশই বক্সঅফিসে বিপুল সাফল্য পায়। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্রজগতে পা রাখলেও, শেষপর্যন্ত তাঁর লেখা ও পরিচালনায় তৈরি বহু ছবি পরবর্তীকালে তাঁকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। আজ সেই কিংবদন্তী অভিনেতা আর নেই।

সকালে নিয়মমাফিক হাঁটাহাঁটি সেরে বাড়ি ফেরার পর বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে শেষরক্ষা হয়নি। শনিবার, ২৭ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা-পরিচালক কে. ভাগ্যরাজ। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৩ বছর।

চেন্নাইয়ের রাস্তাজুড়ে তাঁর শেষযাত্রায় দেখা যায় উপচে পড়া ভিড়। প্রিয় মানুষটিকে শেষবার দেখার জন্য সকাল থেকেই অপেক্ষা করেন বহু ভক্ত। ভাগ্যরাজের মৃত্যুতে তামিল সিনেমার একটি যুগের অবসান ঘটল।

কর্মজীবনের শুরুতে তিনি এক বিখ্যাত পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন এবং ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমেও পর্দায় দেখা দেন। পরবর্তীকালে তিনি চিত্রনাট্যকার হিসেবে সাফল্য অর্জন করেন এবং একাধিক জনপ্রিয় ছবির গল্প ও সংলাপ লেখেন। ১৯৭৯ সালে পরিচালকের আসনে বসে নিজের যাত্রা শুরু করেন এবং ধীরে ধীরে দক্ষিণী সিনেমায় আলাদা পরিচিতি তৈরি করেন।

কে ভাগ্যরাজ

Previous article100 টি সেরা পুরনো স্মৃতি নিয়ে উক্তি ও স্ট্যাটাস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।