
গত রবিবার বিগ বসের খেলা থেকে বাদ পড়েছেন সায়ক চক্রবর্তী। তার ঘরে এন্ট্রি খবর সামনে আশায় দর্শক যতটা উৎসাহিত ছিল ঘরে এন্ট্রি নেওয়ার পর সায়কের থেকে সেই প্রত্যাশা পাওয়া যায়নি। সায়ক চক্রবর্তী একজন জনপ্রিয় ব্লগারকে নেটিজেনরা যেভাবে দেখে এসেছে বিগ বসের বাড়িতে তিনি একেবারেই নীরব ছিলেন। রিল লাইফের সায়কের সাথে রিয়েল লাইফের কোন মিল খুঁজে পাননি নেটিজেনরা।
মুম্বাইয়ের বিগ বসের বাড়ি থেকে বেরিয়েই প্রথম ভিডিও প্রকাশ করেন সায়ক। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেতা। সায়ক জানান, আমি প্রথমে ভীষণ স্ট্রং থাকলেও পরে ধীরে ধীরে একটা অদ্ভুত আত্মগ্লানিতে ভুগতে থাকি। আমার মায়ের ভীষণ শরীর খারাপ তাই মাকে ছেড়ে থাকতে কিছুতেই মন চাইত না সব সময় মনে হত, অসুস্থতার সময় মায়ের পাশে না থেকে আমি ভুল করেছি। প্রতিনিয়ত একটা আত্মগ্লানি ভুগতাম।”
সায়ক আরও জানান, ভিডিওতে আমি অনর্গল কথা বলতে পারি কারণ এটা আমার কমফোর্ট জোন। তবে একটা নির্দিষ্ট কারণে মাথা গরম হয়ে কিছু বলা আর প্রতিনিয়ত সকলের সঙ্গে ঝগড়া করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বিগ বসের ঘর সম্পর্ক বানানোর জায়গা নয় ঠিকই কিন্তু আমি কোথাও না কোথাও সকলের সঙ্গে সম্পর্ক বানিয়ে ফেলেছেন।”
সায়ক বলেন, ‘আমি রুটি তৈরি করা শিখেছি। আমি খাবার তৈরি করতে শিখেছি। আমি বুঝেছি রুটি করতে মায়ের কতটা কষ্ট হয়। এবার থেকে প্রতিদিন মায়ের সঙ্গে রুটি তৈরি করব আমি। ওখানে আমার সঙ্গে এমন কিছু হয়নি যার জন্য আমাকে ঝগড়া করতে হবে। আমি যেটুকু ছিলাম নিজে কাজ করে খেয়েছি। অন্যকে খাইয়েছি। ভীষণ ভালো লেগেছে আমার।’
শেষে সায়ক বলেন, তনুশ্রী থেকে দুর্নিবার যারা সন্তানের জন্য চিন্তা করছেন তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি খবর নিয়ে আসব। তবে সকলের প্রত্যাশা মতে বিগ বসের ঘরে খেলতে আমি পারিনি তার জন্য ক্ষমা চাইছি।” সায়কের মতে, ” বিগ বসের ঘরে থাকতে গেলে যতটা মনের দরকার, সেটা তার নেই। তবে আগামী দিনে তিনি বিগ বস দেখবেন এবং প্রত্যেককে সাপোর্ট করবেন।”
