
গতকাল বাংলা বিগ বসের ঘরে ক্যাপ্টেনসির লড়াইয়ে সৃজলা গুহকে ধাক্কা দিয়ে ফেলে দেন আরেক প্রতিযোগী অভিনেত্রী নন্দিনী দত্ত। সৃজলা এতটাই চোট পান যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। কিছুটা ঈর্ষা বশত এই কাজ করেন নন্দিনী যা বুঝতে বাকি থাকে না দর্শকের। সেই এপিসোড টিভির পর্দায় সম্প্রচার হতেই একাদিক টেলি অভিনেত্রী নন্দিনীর বিরুদ্ধে গর্জে ওঠেন।
সোশ্যাল মিডিয়ায় এবার ‘কনে দেখার আলো’ খ্যাত খলনায়িকা নন্দিনীর আসল রুপ তুলে ধরলেন অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র। সৃজলার সাথে হওয়া দুর্ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে নন্দিনীর বিপক্ষে তোপ দাগলেন সঙ্ঘশ্রী সিনহা। তার দাবি নন্দিনী বাস্তবেও ঠিক এমনি মানুষ।
নন্দিনীর উদ্দেশ্যে সঙ্ঘশ্রী সিনহা মিত্র লেখেন, ‘মেকআপ রুমের ভেতরে তোমার জঘন্য রূপটা আগেই দেখে ফেলেছি আমি… ভেবেছিলাম এটা শুধুই ইনসিকিউরিটি, কিন্তু তুমি একটা ঘৃণ্য জীব! তোমার বাবা-মায়ের তোমার জন্য লজ্জিত হওয়া উচিত।’
এই পোস্টর কমেন্ট বক্সে আয়েন্দ্রী রায় লেখেন, ‘দুর্ভাগ্যবশত মানুষ ভাবছে এটাও বুঝি সে খেলার জন্যই করছে… কিন্তু এই সফরের সবচেয়ে খারাপ রূপটা তাদের দেখা এখনও বাকি রয়েছে। এইটুকু তো আমরাও স্বচক্ষে প্রত্যক্ষ করেছি।’ উত্তরে সঙ্ঘশ্রী জানান, ‘আমাদের মধ্যে কয়েকজন তো আবার বাস্তব জীবনে ওর আসল খেলা দেখার সৌভাগ্য অর্জন করেছি… দুর্ভাগ্যবশত সেই একই গেম প্ল্যান— বয়সকে ঢাল হিসেবে ব্যবহার করা, লাভ কার্ড আর ‘বাবু-বেবি’ কার্ড খেলা, তারপর প্রভাবশালী মানুষদের সাথে যোগাযোগ তৈরি করা! বাকিটা শুধুই টিআরপি (TRP)।
