
বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সঞ্চারী মন্ডল। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কখনও ইতিবাচক আবার কখনও নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের ভালবাসা পেয়েছেন অভিনেত্রী। মাঝে বেশকিছু মাস লাইম লাইটের বাইরে ছিলেন তিনি। তবে আচমকাই বড় সুখবর জানালেন সঞ্চারী। অভিনেত্রীকে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। অভিনেত্রীর পরিবারে খুশির আমেজ।
দীর্ঘ বিরতি কাটিয়ে ফের ছোটপর্দায় ফিরছেন সঞ্চারী। এবার সম্পূর্ণ অন্যরকম একটি চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি। তবে সঞ্চারী অভিনীত এই মনালী মুখোপাধ্যায় চরিত্রটি সম্পূর্ণ নেতিবাচক একটি চরিত্র হতে চলেছে। কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?
রায়ানের অতীতের কালো ছায়া হয়ে এবার ‘পরিণীতা’ ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন সঞ্চারী মন্ডল। ‘পরিণীতা’ ধারাবাহিকের গল্প অনুযায়ী আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছে পারুল। কিন্তু এর মধ্যেই রায়ানের পুরনো জীবন আবার তার সামনে এসে দাঁড়ালো। কিছুদিন আগেই হঠাৎ একটি পোস্টার দেখে ভীষণভাবে ঘাবড়ে যায় রায়ান, যা এড়ায় না পারুলের। এই মেয়েটির সঙ্গেই জড়িয়ে রয়েছে রায়ানের জীবনের এক কালো ইতিহাস, যা নিয়েই এভাবে আগামী দিনের গল্প।
বহুদিন পর আবার ছোটপর্দায় সঞ্চারী মন্ডলকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। আগামী দিনে সঞ্চারী অভিনীত এই চরিত্রটি ধারাবাহিকে কতটা প্রভাব ফেলে এবং দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার।
View this post on Instagram
