
এই মুহুর্তে টলিপাড়ায় একধাক্কায় বেশ কয়েকটি ধারাবাহিকের ভবিষ্যৎ থমকে গিয়েছে। সেই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে নেটিজেনদের। আগামী ২৪ আগস্ট থেকে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে দুই একদম নতুন স্বাদের গল্প। অবশেষে প্রকাশ পেল দুই বহুল চর্চিত ধারাবাহিক ‘বাঘিনী’ এবং ‘সতীপীঠ কালীঘাট’-এর সম্প্রচারের সময়। আর কথাতেই আছে কারুর পৌষমাস তো কারুর সর্বনাশ। এই দুই মেগার স্লট সামনে আসতেই কোপ পড়ল পুরনো মেগার উপর।
একটিই সন্ধ্যায় পরপর দুই বড় প্রজেক্টের টাইম স্লট জানিয়ে প্রতিপক্ষ স্টার জলসাকে টক্কর দিতে প্রস্তুত জি বাংলা। প্রাইম টাইম নতুন করে সাজিয়ে তুলল চ্যানেল কর্তৃপক্ষ। যার জেরে এবার কপালে চিন্তার ভাঁজ লাজু-অনুভব ভক্তদের। বাঘিনী ও সতীপীঠ কালীঘাটের জন্য বন্ধের পথে কনে দেখা আলো, ইঙ্গিত তেমনই।
স্বাভাবিকভাবেই এর জেরে স্পষ্ট ৪৫ মিনিটের স্লট আর চালাবে না জি বাংলা। পাশাপাশি রাত ৯:৩০টার বর্তমান মেগা ‘কনে দেখা আলো’-র ভবিষ্যেত এখন সংকটে। নতুন মেগা আসার দরুন এটি কি শেষ হয়ে যাবে, নাকি মেগার সময় পরিবর্তন করা হবে— তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। তবে সূত্র বলছে, বন্ধ হচ্ছে লাজবন্তী ও অনুভবের প্রেমের গল্প কনে দেখা আলো।
আগামী ২৪ আগস্ট থেকে প্রতিদিন রাত ৯টা-র স্লটে দেখা যাবে নবাগতা সম্পিতা প্রমাণিকের এই মেগা। টেন্ট সিনেমার এই সিরিয়ালের কেন্দ্রে রয়েছে সুন্দরবন অঞ্চলের এক একা মায়ের লড়াইয়ের গল্প। অন্যদিকে ‘বাঘিনী’-র ঠিক পরেই, অর্থাৎ প্রতিদিন রাত ৯:৩০টা-র স্লটে সম্প্রচারিত হবে ভক্তি ও ইতিহাসের মেলবন্ধনে তৈরি ‘সতীপীঠ কালীঘাট’।
এক নজরে দেখুন জি বাংলার নতুন প্রাইম স্লট
পরিণীতা- রাত ৮টা
জোয়ার ভাঁটা- ৮.৩০ মিনিট
বাঘিনী — প্রতিদিন রাত ৯টা
সতীপীঠ কালীঘাট — প্রতিদিন রাত ৯:৩০টা

