
একের পর এক খারাপ খবর বিনোদন দুনিয়ায়। সকাল হতেই খবর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। শুধু তাই নয়, জানা গিয়েছে অভিনেত্রীর শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ। অভিনেত্রীর অসুস্থতার খবর মিলতেই চিন্তায় রয়েছেন ছোটপর্দার সহ-শিল্পীরা সহ অনুরাগীরা।
বয়স পঁয়তাল্লিশেও অভিনেত্রী যথেষ্ট ‘ফিট অ্যান্ড ফাইন’। নিয়মিত শরীর চর্চাও থাকে অভিনেত্রীর ডেইলি রুটিনে। তাও সত্বেও অভিনেত্রীর আচমকা অসুস্থ হওয়ার খবরে চিন্তিত সকলেই। সুত্রের খবর, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। বর্তমানে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তিনি আর কেউ নন ‘কসৌটি জিন্দেগী কি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। হিন্দি মেগা ও রিয়ালিটি শোয়ের অন্যতম জনপ্রিয় মুখ তিনি।
ঘটনাচক্রে আজ, ১৩ আগস্ট থেকেই ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে শুরু হতে চলেছে করণ জোহর সঞ্চালিত বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস সিজন ২’। এবারের সিজনে মোট ২১ জন প্রতিযোগী অংশ নিয়েছেন, আর সেই তালিকাতেই রয়েছেন শ্বেতা তিওয়ারিও। শোয়ের প্রিমিয়ারের ঠিক আগের মুহূর্তে তাঁর এই আকস্মিক অসুস্থতার খবর স্বাভাবিকভাবেই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

View this post on Instagram
