
বহুদিন ছোটপর্দায় দেখা যায় না অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাকে শেষবারের মতো দেখা গেছে ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকে। এর মাঝে একটি রিয়্যালিটি শোয়ের হোস্ট হিসাবে কাজ করেছেন তিনি। তবে আচমকাই শোনা যাচ্ছে ফের নাকি ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।
জি-বাংলার আসছে বেশ কিছু নতুন মেগা ধারাবাহিক। তার মধ্যেই একটি হল ‘ত্রয়ী’। তিন নারীর গল্প নিয়ে আসছে এই মেগা। ইতিমধ্যে প্রোমো প্রকাশ্যে এসেছে। আর তারপরেই টেলিপাড়ার জোর গুঞ্জন এই মেগার হাত ধরেই নাকি ফিরতে চলেছেন অপরাজিতা।
খবর কতটা সত্যি? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “ত্রয়ী নামে কোনও ধারাবাহিকের সাথে কোনও যোগ নেই তার। এই নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে আছে। কীভাবে তার নাম জড়িয়ে এই প্রোজেক্টের সাথে তিনি তাও জানেন না।”
