
বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রূপসা চক্রবর্তী। জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তার অভিনীত কৌশিকী চরিত্রটি প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এর আগেও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ে দর্শকের ভালবাসা পেয়েছেন অভিনেত্রী।
তবে বাস্তব জীবনেও কি কৌশিকীর সঙ্গে রূপসার কোন মিল আছে? কৌশিকীর মতই কি পজিটিভ রূপসা? সম্প্রতি টলিউড ফোকাস কলকাতা চ্যানেলের তরফ থেকে নেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বাস্তব জীবনেও আমি ততটাই পজিটিভ ঠিক যেমন পর্দায় কৌশিকী মুখার্জি। পাশাপাশি ততটাই স্পষ্টভাষী।
অভিনেত্রী আরও জানান, সে নিজে একজন পজিটিভ ব্যক্তিত্বের হওয়ায়, নেগেটিভ চরিত্র হলে সে হয়ত করতে পারত না। তবে এই চরিত্রটি পেয়ে ভীষণই খুশি অভিনেত্রী।
