সাত সকালেই মিলল দুঃসংবাদ! প্রয়াত সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, অভিনয় জগত হারাল আরও এক অসাধারণ শিল্পীকে

অভিনেতা অরবিন্দ ভেকারিয়া

অভিনয় জগতে ফের খারাপ খবরে শোকের ছায়া চলচ্চিত্র জগতে। সাত সকালেই মিলল দুঃসংবাদ! অভিনেতার আচমকাই চলে যাওয়া মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রি। ভেঙে পড়েছে তার ছেলেও। যিনি নিজেও একজন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। ইন্ডাস্ট্রি হারালও আরও এক জনপ্রিয় শিল্পীকে।

আট থেকে আশি সকলেই ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে নাম শুনেছেন। এই ধারাবাহিকে বাঘা চরিত্রে অভিনয় করছেন অভিনেতা তন্ময় ভেকারিয়া। তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবাকে হারালেন অভিনেতা তন্ময় ভেকারিয়া। তন্ময়ের বাবা অরবিন্দ ভেকারিয়া  প্রয়াত হয়েছেন। যিনি নিজেও চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। এছাড়াও একজন সুপরিচিত নাট্যশিল্পী ছিলেন।

প্রয়াত অভিনেতা অরবিন্দ ভেকারিয়া ছিলেন গুজরাটি থিয়েটারে জগতের এক জনপ্রিয় নাম। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে সর্বত্রে চুটিয়ে কাজ করেছেন। ‘যশোদা’, ‘ছানু চমকালো’ এবং ‘রূপিয়ো নাচ নাচাভে’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন। মুকেশ খান্নার জনপ্রিয় টিভি শো শক্তিমানেও কাজ করেছেন। এমনকি  তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকেও তাকে দেখা গিয়েছিল।

অভিনেতা অরবিন্দ ভেকারিয়া

প্রসঙ্গত, আট মাস আগেই মাকে হারিয়েছেন  অভিনেতা তন্ময় আর তারপরেই বাবার চলে যাওয়া পরিবারের জন্য মর্মান্তিক ঘটনা।

Tanmay Vekaria

Tanmay Vekaria