
কখনো কখনো রটে যাওয়া খবর বাস্তব রুপ নেয়। ঠিক তেমনি বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রেগন্যান্সির খবর। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। প্রকাশ্যে আনলেন স্ফীতোদরের ছবিও।
প্রকাশ্যেই স্বীকার করে নিলেন খুশির খবর। অভিনেত্রীর ভক্তরা খবর পাওয়া মাত্রই উল্লাসে মেতে উঠেছে। সম্প্রতি ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার সাকসেস পার্টিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। আর সেই সাক্ষাৎকারেই সামান্থা জানান, তিনি অন্তঃসত্ত্বা। সকলে সাথে ভাগ করেন, ‘আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই কিছুটা বিরতি নিতে হবে। শীঘ্রই মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি। তার পরে আমি আমার ভক্তদের জন্য আবারও নতুন ছবি নিয়ে ফিরব।’

I have to take maternity leave from now,Thankyou for your wishes about my personal happiness…
Actress @Samanthaprabhu2 revealed about her pregnancy news and its completely true…#Samantha #MaaIntiBangaaram pic.twitter.com/eYyd0ECJwU
— Karthikuuu (@Anchor_Karthik_) June 24, 2026
