‘দাঁড়ানোর ক্ষমতা নেই…’, গত ২০ দিনে শারীরিক অবস্থা আরও অবনতি, অলকা ইয়াগনিকের পর এবার ভয়ঙ্কর অসুখে সোনু নিগম

সোনু নিগম

ভয়ঙ্কর অসুখে জনপ্রিয় গায়ক সোনু নিগম। কিছুদিন আগেই অলকা ইয়াগনিকের শ্রবণশক্তি হারানোর খবর সামনে আসে। এবার শারীরিক অবস্থা সংকটে সোনু নিগমের। কয়েক দিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছেন গায়ক। দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। এখন কেমন আছেন তিনি?

সম্প্রতি গায়কের কঠিন শারীরিক সমস্যার খবর সামনে আসতে উদ্বিগ্ন হয়ে ওঠেন তার ভক্তরা। সূত্রের খবর অনুযায়ী, এমআরআই, সিটি স্ক্যান সবই করানো হয়েছে তার। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, ভুল ভঙ্গিতে ব্যায়াম করা বা দীর্ঘ সময় একই অবস্থায় ঘুমিয়ে থাকার কারণেই স্নায়ুতে চাপ সৃষ্টি হওয়ায় জন্যই এই সমস্যা তৈরি।

কিছুদিন আগে এক ভিডিয়োবার্তা দিয়ে সোনু নিগম জানান, ‘‘আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছে। এমআরআই আর সিটি স্ক্যান করিয়েছি। অনেক ওষুধও খাচ্ছি।’’

সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন, ‘গত ২০ দিন তাঁর জীবনের অন্যতম কঠিন সময় ছিল। ব্যথাটা এতটাই তীব্র ছিল যে কোনও কাজ করতে গেলেই কষ্ট হচ্ছিল। হয়তো শারীরচর্চা করার সময় টান লেগেছে স্নায়ুতে কিংবা শোয়ার দোষে হয়তো এক কাঁধে শুতে শুতেও টান লাগতে পারে । এর ফলে যন্ত্রণা বাড়তে থাকে। মাথা কিংবা কাঁধ কিছু ঘোরাতে পারছিলাম না।

তিনি আরও জানিয়েছেন, “চিকিৎসক দিন দু’বার করে দীর্ঘ সময় ধরে আমার চিকিৎসা করেছেন। একসময় এমন অবস্থা ছিল যে স্বাভাবিকভাবে দাঁড়ানোও কঠিন হয়ে পড়েছিল। তাঁর প্রচেষ্টাতেই ধীরে ধীরে আমি সুস্থতার পথে ফিরতে পেরেছি।” জানা যাচ্ছে বর্তমানে তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন। খুব শীঘ্রই মুম্বইয়ে ফিরে আসবেন গায়ক।