
বড়পর্দা পাশাপাশি এখন ছোটপর্দারও জনপ্রিয় অভিনেতা অনুভব কাঞ্জিলাল। বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার ‘কম্পাস’ ধারাবাহিকে। এর আগে ‘মিলি’ ধারাবাহিকের নায়ক চরিত্রে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। তবে এবার অভিনেতার জীবনে আরও এক অধ্যায়ের শুরু।
অভিনয়ের পর এবার ছবি পরিচালনা করতে চলেছেন এক সাক্ষাৎকারে সেই সুখবর শেয়ার করে অভিনেতা জানিয়েছেন, ‘খুব তাড়াতাড়ি তিনি বড় মাপের ছবি তৈরি করবেন বলে চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যেই সেই কাজ নিয়েই ব্যস্ত। চিত্রনাট্য মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। বিনিয়োগকারী সংস্থার সঙ্গেও কথা হলেও তারা এখন পিছিয়ে গিয়েছে তাই ছবি তৈরি হতে কিছুটা সময় লাগছে।’
ছবির কাজে ভীষণ ব্যস্ত থাকায় ‘মিলি’ ধারাবাহিকের পর ছোটপর্দায় নিজেকে যুক্ত রাখতে চাননি। তবে পরিচালক সুশান্ত দাস অনুভবের ভীষণ কাছের একজন মানুষ বলে ‘কম্পাস’ ধারাবাহিক অভিনয় করতে রাজি হয়েছেন। এই ধারাবাহিকে নায়িকা কম্পাসের বন্ধু চরিত্রে অভিনয় করছেন অনুভব।
