‘১৫ বছর ধরে অ্যাঙ্কারিং করছি…বিনা নোটিশে…আমার সাথে অভদ্রতা…’, ‘দিদি নাম্বার ১’ থেকে বাদ পড়তেই ক্ষোভ উগড়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়

রচনা বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ ১৫ বছরের যাত্রা মাত্র দুদিনেই শেষ। পাল্টে গেল জি-বাংলার ‘দিদি নাম্বার ১’ এর সঞ্চালিকা। রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আচমকাই চ্যানেলের সিদ্ধান্ত অসন্তুষ্ট অভিনেত্রী। শো থেকে বাদ পড়তেই এবার ক্ষোভ উগড়ে দিলেন রচনা। News18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গর্জে উঠলেন অভিনেত্রী।

অনেকের মতে রচনা বন্দ্যোপাধ্যায় আর সেভাবে নাকি সময় দিতে পারছেন না। এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী এই সংবাদমাধ্যমকে জানায়, “আমি যথার্থ সময় দিতে পারছি না তো কোনদিনই ওরা বলতে পারবে না। কারণ যখন আমি রাজনীতিতে এসেছি, যখন আমার প্রচার চলছে, ইলেকশনের ক্যাম্পেইনিং, তখন আমি সারাদিন ক্যাম্পেইন করেছি এবং সারা রাত শুটিং করেছি৷ আমি সেরকমভাবে adjust করে কাজ করি৷ ফলে সময় দিতে পারছি না, কোনও যদি ওরা বলেও সেটা মিথ্যে কথা বলবে, এটা বলতে পারে না। চ্যানেল ও বলতে পারবে না বা আমার টিম ও বলতে পারবে না। কারণ সময় তো অফুরন্ত দেওয়া৷ আমি কিভাবে টাইম adjust করে বার করি সেটা শুধুমাত্র আমি জানি৷ আমার ছেলেকে আমি বড়ই করেছি দিদির নাম ১ করতে করতে৷ তো টাইম ম্যানেজমেন্ট এবং টাইম অ্যাডজাস্টমেন্ট তো আমি সারাজীবন করেই এসেছি। এটা  ওদের ডিসিশন৷ ওদের হয়তো কনফিডেন্স আছে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াও এই শোটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে৷ তো আই উইশ দেম অল দা বেস্ট৷ আমি ওদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে এসছি।’

অভিনেত্রী আরও বলেন, “আমার একটা জায়গাতেই আপত্তি, যে তুমি যখন অ্যাঙ্করকে চেঞ্জ কর বা যখন তুমি একজন এতদিনের পুরনো অ্যাঙ্করকে বদলে ফেলো, তখন তুমি তাদের একটা ন্যূনতম সময় দেবে ভাবার জন্যে বা বলার জন্যে৷ এটা একটা এথিক্স, এটা একটা ভদ্রতা কারণ রচনা বন্দ্যোপাধ্যায়ের আরও পঞ্চাশটা জিনিস আছে করার, কিন্তু  দিদি নম্বর ওয়ান না থাকলে তাঁর সঙ্গে যে সব স্টাফেরা কাজ করেন তাদের কিন্তু কিচ্ছু থাকে না। তোমরা পাঁচজন স্টাফকে দুদিনের মধ্যে বসিয়ে দিয়েছ। এটার জবাব তো দিতে হবে৷”

বিনা নোটিশে বসিয়ে দেওয়ার প্রসঙ্গে অভিনেত্রী ক্ষোভের সাথে জানান, “না এটা একটা রুল আছে চ্যানেলের যে সাত দিনের মধ্যে তারা আমার কাজ বন্ধ করতে পারে, সেটা কন্ট্রাক্ট-এ থাকে৷ কিন্তু তুমি কন্ট্রাক্ট এর রুল রচনা বন্দ্যোপাধ্যায়ের উপর রাখতে পারো না। যে মানুষটা তোমাদের সঙ্গে ১৫ বছর ধরে অ্যাঙ্কারিং করছে… তার সঙ্গে এরম করা কোনও ভদ্রতা নয়। কন্ট্রাক্ট তো ২৫ পাতার হয়, তাতে প্রচুর কিছু থাকে। সে কন্ট্রাক্ট নিয়ে তো মানুষ বসে থাকে না৷ সেসব কন্ট্রাক্ট তোমরা কার সঙ্গে করবে? যখন যারা নতুন আসে ১৪ মাসের জন্য কাজ করছে, তাদের সঙ্গে। যে তোমার সঙ্গে এত বছর ধরে কাজ করল, তোমাদের শোটাকে এই জায়গায় নিয়ে গেল, তার সঙ্গে এরম করা যায় না! আমার হয়ত কিছু যায় আসে না, দু’দিনে আমাকে বন্ধ করতেই পারো কারণ আমার সঙ্গে তোমার সেই কন্ট্রাক্ট আছে যে সাত দিনের মধ্যে আমরা শো টাকে বন্ধ করতে পারি… কিন্তু একটা নৈতিকতা নেই? এটা ভাবলে না যে এতগুলো স্টাফ কী করবে দুদিন পর থেকে?”

অভিনেত্রী আরও বলেন, “আজকে ১০-১১ বছর শোটা চলেছে৷ যাকে নিয়ে তোমাদের চ্যানেল টাকা কামাল, তোমাদের চ্যানেলকে এই জায়গাটায় পৌঁছল, দিদি নম্বর ওয়ান, সেই শো টাকে তোমরা যখন চেঞ্জ করছ। তোমাদের একটা ভদ্রতা, সভ্যতা, নৈতিকতা, এথিক্স যাই বল না কেন, সেটা তোমাদের একটা থাকবে না যে অ্যাঙ্কারকে আমরা অন্তত ৩-৪ মাস আগে থেকে বলব যাতে তার স্টাফ গুলো ঠিকঠাক কাজ পেয়ে যায়৷ আমার ব্যবসা আছে। আমার পলিটিক্স আছে। আমার অন্য কাজেও থাকবে। আমার কোন সমস্যা নেই। কিন্তু বাকিরা, তারা কি করবে? যেটা ভুল সেটা ভুল!”

সূত্রঃ https://bengali . news18 . com/news/entertainment/rachana-banerjee-exclusive-interview-after-she-was-replaced-in-popular-show-didi-no-1-says-channel-as-unprofessional-pbd-2-2773342.html