৫৪ বছর বয়সে কিডনির সমস্যা। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এমনকি গত দু’-তিন দিন ধরে তিনি সাড়াও দিচ্ছেন না। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা।
‘ভাবীজী ঘর পর হ্যায়’ কিংবা ‘এফআইআর’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনেতা ঈশ্বর ঠাকুর অসুস্থ। অভিনেতার বোন জয়শ্রী জানিয়েছেন, ২০২০ সালে করোনা পরিস্থিতি শুরু হওয়ার প্রায় তিন মাস আগে ঈশ্বরের পায়ে একটি ক্ষত হয়েছিল। ঈশ্বর ডায়াবেটিক হওয়ায় সেই ক্ষত সহজে শুকোয়নি। ক্রমে সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরে। একসময় সেই সংক্রমণ গুরুতর আকার নেয়।
তিনি আরও জানিয়েছেন, “দু’-তিন দিন আগে হঠাৎ ওঁর অবস্থা আরও খারাপ হয়ে যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। তার পর থেকেই আর সাড়া দিচ্ছেন না।’’ পরিবারের সঞ্চিত অর্থ সব খরচ হয়ে গিয়েছে চিকিৎসায় তাই অভিনেতার চিকিৎসা চালাতে প্রয়োজন অর্থ। সূত্রের খবর, দুই ধারাবাহিকের প্রযোজকেরাই নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগেও পায়ের ক্ষত থেকে সংক্রমণের জেরে ফ্যাটি লিভারের সমস্যাও তৈরি হয়েছিল তাঁর। তবে চিকিৎসার পরে সেই সমস্যা কাটিয়ে উঠেছিলেন ঈশ্বর। ফের আবারও দেখা দিল শারীরিক জটিলতা।
