বিরাট সুখবর! বিয়ের ৮ বছর পর মা হলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী, ঘরে এলো নতুন অতিথি

রাজা চন্দ এবং পিয়ান

পুজোর আগেই রাজা চন্দ এবং পিয়ান সরকারের সংসারে এল একরাশ খুশি! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার দুপুরে তাঁদের জীবনে এল নতুন অতিথি। ফুটফুটে কন্যাসন্তানের বাবা-মা হলেন টলিপাড়ার এই জনপ্রিয় তারকা জুটি। আর এই সুখবর প্রকাশ্যে আসতেই অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন রাজা ও পিয়ান। নতুন সদস্যকে ঘিরে এখন তাঁদের সংসারে যেন উৎসবের আমেজ।

সন্তান জন্মের সেই বিশেষ মুহূর্তে স্ত্রী পিয়ানের পাশেই ছিলেন পরিচালক রাজা চন্দ। অপারেশন থিয়েটারে মেয়েকে প্রথমবার দেখার পর আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি দু’জনেই। হাসপাতাল থেকে পিয়ান জানিয়েছেন, তিনি এখন বেশ ভালো আছেন। দুপুরে মেয়ে হওয়ার পর প্রথমবার তাকে কোলে নিয়ে দু’জনেই আনন্দে কেঁদে ফেলেছিলেন। রাজার কথায়, এমন ম্যাজিকাল অনুভূতি কখনও ভাষায় বোঝানো সম্ভব নয়। মেয়েকে প্রথমবার চোখের সামনে দেখার পর তিনিও নিজেকে সামলাতে পারেননি। মা ও সদ্যোজাত দু’জনেই আপাতত ভালো রয়েছেন বলে জানিয়েছেন পিয়ান। জীবনের এই নতুন অনুভূতিকে ‘ম্যাজিকাল’ বলেই বর্ণনা করেছেন রাজা।

তবে এই সুখবর প্রকাশ্যে আসার আগে বেশ কিছুটা সময় নিজেদের মতো করে কাটিয়েছেন রাজা-পিয়ান। শুরু থেকেই বিষয়টি নিয়ে খুব একটা প্রকাশ্যে আলোচনা করেননি তাঁরা। বরং ব্যক্তিগত এই আনন্দকে নিজেদের মধ্যেই রাখতে চেয়েছিলেন। কিন্তু রাজার জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে আসা একটি ছবি থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছিল নানা জল্পনা। পরবর্তীতে নতুন জীবনের পথে পা রাখার কথা নিজেরাই জানিয়েছিলেন দু’জনে।

বাবা হওয়ার পর যেন রাজা চন্দের জীবনটাই বদলে গিয়েছে। স্ত্রী পিয়ানকে নতুন করে আবিষ্কার করছেন বলেও জানিয়েছেন পরিচালক। বিয়ের আট বছর পর জীবনের এই বিশেষ অধ্যায়ে এসে পিয়ানের প্রতি তাঁর ভালোবাসা যেন আরও বেড়ে গিয়েছে। একইসঙ্গে বাবা হিসেবে নতুন দায়িত্বের কথাও বেশ ভালোভাবেই উপলব্ধি করছেন তিনি। অন্যদিকে, মা হওয়ার অনুভূতিতে আপ্লুত পিয়ানও।