দ্বিতীয়বার মা হলেন টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী, প্রকাশ্যে আনলেন সদ্যোজাতের মুখ

অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যা

টেলি পাড়ার বিষাদের মাঝেই খুশির খবর। দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সেই সুখবর নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। শুধু ভাগ করেছেন তেমনটা নয়, সরাসরি সন্তানের মুখও সামনে আনলেন।

মা হলেন একসময় দেবের নায়িকা পূজা । পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তান জন্ম দিলেন অভিনেত্রী। মেয়ের ছবি সামনে আনতেই শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

সন্তান জন্মের পর অনেকেই সন্তানের ছবি প্রকাশ করতে নরাজ। কিন্তু পূজা ব্যতিক্রম। নিজেই মেয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন। একটি ভিডিও শেয়ার করেছেন পূজা। ভিডিওতে প্রেগনেন্ট হওয়া মুহূর্ত থেকে সন্তান হওয়ার কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন। ভিডিও একদম শেষে কন্যা সন্তানের মুখ দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার ক্রে পূজা লেখেন, “আমার মেয়ের প্রথম লুক।” পুত্র সন্তানের পর বাড়িতে কন্যার আগমনে খুশির হাওয়া।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)