দীর্ঘ লড়াইয়ের পরও হল না শেষ রক্ষা! সাতসকালেই দুঃসংবাদ, মাত্র ২৭ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, বিনোদন দুনিয়ায় শোকের ছায়া

প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন জগতে ফের খারাপ খবর। সাত সকালেই মিলল দুঃসংবাদ, চলে গেলেন এক জনপ্রিয় জনপ্রিয় তরুণ অভিনেত্রী। মাত্র ২৭ বছর বয়সে অকালেই হারালেন প্রাণ, অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়। নিজের অভিনয়ের জাদুতে সাড়া ফেলেছিলেন দর্শকমহলে। তবে শারীরিক এবং মানসিকভাবে দীর্ঘ লড়াই চলছিল তার। তবে শেষ রক্ষা হল না।

না ফেরার দেশে চলে গেলেন তরুণ অভিনেত্রী অনন্যা রাজ। ‘৭ আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’, ‘গোস্ট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন তেলুগু ছবি ‘থাগ্গেদে লে’তে। এই ছবিতে অভিনয়ের জন্য আঞ্চলিক ছবির দর্শকের কাছেও পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী।

অনন্যার পরিবার থেকেই মৃত্যুর খবর সামনে আনা হয়। আজ অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্ট থেকে জানানো হয়, অনন্যা আর নেই। গত ১৫ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। এছাড়াও তারা জানিয়েছন, গত এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা। চেষ্টা করছিলেন সমস্ত সমস্যা কাটিয়ে ওঠার।

অভিনেত্রী অনন্যা রাজ

পরিবারের তরফ থেকে জানা যায়, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে যোদ্ধার মতো লড়াই করেছিলেন অনন্যা।  ১৫ জুলাই ভোররাতে ঘুমের মধ্যেই শান্তিতে মৃত্যু হয়েছে তাঁর। মাত্র ২৭ বছরের থেমে গেল বলিউডের প্রতিভাবান আরেক অভিনেত্রীর জীবন।