মাত্র ৩৩ বছরেই থামল জীবন! চলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, অকাল প্রয়াণে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

অভিনেত্রী কার্লা জেফরি

ফের বিনোদন জগতে অকালে ঝরে আরেক প্রাণ। জনপ্রিয় এক অভিনেত্রীর অকাল  প্রয়াণে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ইনস্টাগ্রামে এক বিবৃতিতেও অভিনেত্রীর ম্যানেজমেন্ট থেকে এই দুঃসংবাদ পাওয়া যায়।

ডিজনি চ্যানেলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জম্বিজ’-খ্যাত মার্কিন অভিনেত্রী কার্লা জেফরি প্রয়াত। তাঁর মৃত্যুর খবর জানাতে বিবৃতিতে লেখা হয়েছে, ” অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় কার্লা জেফরি ১ সেপ্টেম্ব গত হয়েছেন’।

বিবৃতিতে আরও লেখা রয়েছে, “১২ বছর বয়সে আলেকজান্ডারস ট্যালেন্ট ম্যানেজমেন্ট পরিবারে যোগ দেয়। ২০ বছরেরও বেশি সময় ধরে, আমরা তাকে একজন সুন্দরী, প্রাণবন্ত এবং অবিশ্বাস্যভাবে প্রতিভাবান নারী হিসেবে বেড়ে উঠতে দেখেছি। যার উজ্জ্বল হাসি যেকোনো ঘর আলোকিত করে তুলতে পারত। আমরা সসম্মানে অনুরোধ করছি, এই অকল্পনীয় ক্ষতিতে শোক প্রকাশের সময় যেন তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হয়।  ” অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে তাঁর মৃত্যুর খবরে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি।

অভিনেত্রী কার্লা জেফরি

প্রসঙ্গত, ২০০৬ সালের ‘ফ্যাট গার্লস’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ২০০৮ সালে তিনি নিকেলোডিয়নের ‘আইকার্লি’ ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয় করেন এবং এছাড়াও ‘কার্ব ইয়োর এনথুসিয়াজম’ টেলিভিশন সিরিজে কেইশা ব্ল্যাক চরিত্রে অভিনয় করেন। ২০১১ সালে তিনি ডিজনি চ্যানেলের ‘গুড লাক চার্লি’ অনুষ্ঠানে এবং পরের বছর ‘শেক ইট আপ’ অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন।

সূত্র: এবিসি নিউজ