‘তুমি একজন অপরাধী.. এমন মহিলাকে..’, কল্যাণী মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কাঞ্চনা মৈত্রর

কল্যাণী মণ্ডল

টিভির পর্দায় চর্চিত নন ফিকশন শো হল রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত শো ‘দিদি নম্বর ওয়ান’। সম্প্রতি এই শওয়ে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী কল্যাণী মণ্ডল। ছিলেন কাঞ্চনা মৈত্রও। আর সেখানে আড্ডার ছলে বর্ষীয়ান অভিনেত্রীকে একই বলে বসলেন কাঞ্চনা মৈত্র।

রচনা কল্যাণী মণ্ডলকে প্রশ্ন করেন, ‘তুমি কি ভীষণ রেস্টিকটেড ডায়েটে থাকো? উত্তরে অভিনেত্রী বলেন, ‘নানা না, আমি ভাতও খাই’। বাড়ির খাবার খেতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী। তিনি জানান, কোল্ড ড্রিংস, আইসক্রিম, চকোলেট, এসব কিছুই খান না। যা শুনে অবাক হয়ে রচনা বলেন, ‘কিচ্ছু না! কখনও ইচ্ছে করে না? যে একটু কোল্ড ড্রিংস খাব বা নুডুলস খাব’।

অভিনেত্রী কল্যাণী মণ্ডল বলেন, ‘নিশ্চয় খাই, এক্কেবারেই খাই না, তা নয়। যেমন বিরিয়ানিটা তেমন পছন্দ করি না। আমার না মাছ, মাংস, ডিম কিচ্ছু ভালো লাগে না। শুধু ভেজ খাই।’ এমন কথা শুনে কাঞ্চনা মৈত্র পাশ থেকে বলে ওঠেন, ‘তুমি একটা জাতীয় অপরাধী, তুমি জানো সেটা? বিরিয়ানি যাঁর ভালো লাগে না, সে জাতীয় অপরাধী।’ কাঞ্চনার মুখে এমন কথা শুনে দুহাত বাড়িয়ে বলে তাহলে হাতকড়া পরানো হোক। যা শুনে সকলে হেসে ওঠে।

Previous articleকবে মা হচ্ছেন শ্রুতি দাস? জানিয়ে দিলেন স্বয়ং অভিনেত্রী
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।