শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ! শারীরিক অসুস্থতার মাঝেই এবার বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

অনামিকা চক্রবর্তী

একটা সময় মোটা চেহারার জন্য হাতছাড়া হয়েছিল কাজ। বহুদিন ধরে নতুন কোনো প্রোজেক্টে দেখা যায়নি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী কে। অভিনেত্রী জানিয়েছেন যে তিনি হরমোনাল ইমব্যালেন্সের সমস্যায় ভুগছেন। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানান একাধিক অসুখ বাসা বেঁধেছে তার শরীরে। এমনকী মাঝে অভিনেত্রীর বিয়ে ভাঙার গুঞ্জনও রটে সোশ্যাল মিডিয়ায়। শোনা যায়, বর উদয় প্রতাপ সিং-এর সঙ্গে নাকি একেবারেই বনিবনা হচ্ছে না অভিনেত্রীর। যদিও সেই সমস্ত গুঞ্জনে জল ঢেলেছেন অভিনেত্রী। আর এসবের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন অনামিকা।

তিন বছর প্রেম করার পর ২০২৩ সালের ২৮ জুন আইনি বিয়ে করেন অনামিকা ও উদয়। বিয়ের ৩ বছরের মাথায় আচমকাই অভিনেত্রীর নতুন সিদ্ধান্ত। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন সেই খবর। যেখানে দেখা যাচ্ছে তিনি ভর্তি হয়েছেন সালসা ক্লাসে। আর সঙ্গে ক্যাপশনে লেখা, ‘বারো বছর আগে নাচ ছেড়ে দিতে হয়েছিল। তারও একটা ইতিহাস আছে।’

সালসা-র ক্লাসে ভর্তি হওয়া প্রসঙ্গে অনামিকা লিখেছেন, ‘এটা এমন একটা ডান্স ফর্ম, যেটার নাম এতদিন শুধু শুনেছি, কিন্তু কোনোদিন শেখার সাহস হয়নি। হয়তো এই সাহসটুকু ফিরে পেতেই ১২ বছর লেগে গেল। নিজেকে আবার বিশ্বাস করতে, মনের জোরটা আবার খুঁজে পেতে। তাই আজ আবার শুরু করলাম। নতুন করে, একদম শুরু থেকে। এবার আর থামব না। সময় লাগুক, ভুল হোক, আবার শিখব। কারণ কোথাও পৌঁছানোর তাড়া নেই, এখন শুধু নিজের কাছে ফিরে আসার ইচ্ছে আছে। আবার শুরু থেকে শুরু করলাম… সময় লাগবে? লাগুক। আমার হাতে এখনও অনেকটা সময় আছে।’