বড় দুঃসংবাদ! মেগা ধারাবাহিক ছাড়ছেন ছোটপর্দার লাজু, আচমকাই কেরিয়ারে বড় সিদ্ধান্ত সাইনার

সাইনা চট্টোপাধ্যায়

বয়স মাত্র ১৫, তা সত্বেও পরিণত চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন সাইনা চট্টোপাধ্যায়। অল্প কয়েক দিনেই ছোটপর্দায় জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন ‘কনে দেখা আলোর’র লাজু। অভিনয় তার ভালবাসা হলেও পড়াশোনার প্রতিও ভীষণ মনোযোগী সাইনা। মাস কয়েক আগেই , মাধ্যমিকে ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছেন অভিনেত্রী।

বিদেশি বোর্ডে পড়াশোনা করেন সাইনা। হোমস্কুলিং-এর মাধ্যমে নিজেকে তৈরি করছেন যাতে শ্যুটিংয়ে সমস্য়া না হয়। তবে এবার বিদেশে গিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে তার। সেইমতোই প্রস্তুতি নিচ্ছেন সাইনা। তবে কি অভিনয় থেকে বিরতি নেবেন অভিনেত্রী? তাহলে কি আর ধারাবাহিকে দেখা যাবে না অভিনেত্রী কে?

সম্প্রতি এই বিষয়ে এক সাক্ষাতকারে সাইনা জানান, ‘মিস করব। আমি এখানকার (কলকাতার) মানুষজনকে মিস করব। এখানে কিছু ভালো মানুষজনকে পেয়েছি। তবে সার্বিকভাবে আমি কলকাতার জীবনটা খুব মিস করব। আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি, ছেলেবেলা কাটিয়েছি। আমি এখনও ছোটই আছি (হাসি)। আর এমন নয় আমি এখানে আসব না।’

ক্লাস ১২-এর পর ব্রিটিশ যুক্তরাজ্য (UK)-এ গিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে সাইনার। সুতরাং সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে বছর দেড়েক পর অভিনয় কেরিয়ার থেকে সাময়িক বিরতি নিতে হবে সাইনাকে।

এই প্রসঙ্গে ধারাবাহিকের নায়ক অনুভব ওরফে সোমরাজ বলেন, ‘ও যেখানে যাওয়ার প্ল্যান করছে, আমি সেখানে গ্র্যাজুয়েশন করে এসেছি। তবে মিস তো করবই ওকে। এত ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ের মতো আসে, কাজ করে বাড়ি চলে যায়। তবে টাইম আছে এখনও, তুই এখন ক্লাস ইলেভেন রাইট? ততদিনে আরেকটা কনে দেখা আলো হয়ে যাবে’।