
বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ রেশমি সেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী একাধিক ধারাবাহিক ও সিনেমায় কাজ করেছেন। পর্দায় নানা চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি অত্যন্ত সংসারী একজন মানুষ। অভিনয়ের পাশাপাশি পরিবার ও সন্তানকে নিয়েই তাঁর জীবন।
অভিনেতা কৌশিক সেনের সঙ্গে দাম্পত্য জীবনে দীর্ঘ পথ পেরিয়েছেন রেশমি। দুজনেই অভিনয় জগতের মানুষ হওয়ায় তাঁদের পরিবারে শিল্পের ছোঁয়া যেমন রয়েছে, তেমনই রয়েছে একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁদের ছেলে ঋদ্ধিও অভিনয়ের জগতে নিজের পরিচিতি তৈরি করেছেন।
ছোট থেকেই ঋদ্ধিকে নিজের মতো করে আগলে রেখেছেন রেশমি। ছেলের জীবনের প্রতিটি কঠিন সময়ে তাঁর পাশে থাকার ছিলেন রেশমি। একসময় সোশ্যাল মিডিয়ায় ছেলে ঋদ্ধিকে নিয়ে নিজের মনের কথা শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় পাতায় অভিনেত্রী লিখেছিলেন, ‘যাকে শিরদাঁড়া সোজা করে হাঁটতে শিখিয়েছিলাম, সেই আজ আমাদের শিরদাঁড়া, এর থেকে আনন্দ বাবা মা’র জীবনে আর কিছুই হতে পারেনা। শুধু মনে রাখিস হাত বাড়ালেই পাশে আমাদের পাবি।”
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, “লোকে ওকে পাকা বললেও খারাপ বলতে পারেনি। ঋদ্ধি খুব ভালো মানুষ।” অভিনেত্রীর কথা স্পষ্ট অভিনেত্রী হিসেবে রেশমি সেনের পরিচিতি থাকলেও মা হিসেবে ঋদ্ধিকে নিয়ে তাঁর গর্ব আরও বেশি।
