দীর্ঘ চিকিৎসার পরেও শেষ রক্ষা হল না! প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা, সাতসকালেই মর্মান্তিক খবরে শোকাহত ইন্ডাস্ট্রি

সলমন পাপ্পাইয়া

আরও এক শিল্পীকে হারালেন বিনোদন জগত। সকাল হতেই ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় মুখ। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা৷ কোনভাবেই আর শেষরক্ষা হল না৷ সকলকে ছেড়ে চলে গেলেন তিনি। শুক্রবার, ১১ সেপ্টেম্বর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।

চোখের জলে অভিনেতাকে শেষশ্রদ্ধা জানালেন ইন্ডাস্ট্রির সকলেই। প্রয়াত তামিল পণ্ডিত, অভিনেতা এবং প্রখ্যাত বক্তা সলমন পাপ্পাইয়া। তামিল সাহিত্য ও চলচ্চিত্রে অবদানের জন্য তিনি পরিচিত ছিলেন। অভিনেতার প্রয়াণে তামিল মঞ্চের একটি সোনালি যুগের অবসান ঘটল।

সলোমন পাপ্পাইয়া ছিলেন ভারতের তামিলনাড়ুর একজন বিশিষ্ট তামিল পণ্ডিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে, পাপ্পাইয়া তিন দশকেরও বেশি সময় ধরে মাদুরাইয়ের দ্য আমেরিকান কলেজে তামিল অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০২১ সালে তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়।

সলমন পাপ্পাইয়া