জীবনে নতুন অধ্যায়! আচমকাই চুপিসারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা

টলিপাড়ায় আচমকাই চর্চা। চুপিসারে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এক জনপ্রিয় নায়িকা। পাত্র একেবারেই ইন্ডাস্ট্রির কেউ নয়। যদিও বিয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়লেও মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।

আচমকাই চর্চায় অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর সাথে ব্রেকআপের পর সিঙ্গেল ছিলেন মিমি। কিন্তু এবার নাকি নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন। অনেকদিন ধরেই নাকি আড়ালে সম্পর্ক ছিল তার সাথে। জানা যাচ্ছে, মিমি চক্রবর্তী নাকি চলতি বছর ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ের প্রস্তুতি নাকি চলছে জোর কদমে।

অভিনেত্রী মিমি চক্রবর্তী

সূত্রের খবর, মিমির মনে মানুষটি একজন নৌসেনায় কর্মরত। মিমি গোটা বিষয়টা গোপনেই রেখেছেন। তবে ইন্ডাস্ট্রির ফিসফাস, চলতি বছরের নভেম্বরেই আইনি বিয়ে সারবেন মিমি। জানা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং করবেন অভিনেত্রী। কালিম্পংয়ে নিজের ঘনিষ্ঠ কিছু মানুষকে সাক্ষী রেখেই বিয়ে করবেন টলিউডের সুন্দরী নায়িকা। এখন শুধু দেখার, নায়িকা কবে এই খবরে সিলমোহর দেন?