‘আমি ট্রফি জিততে আসিনি…মানুষের মন জিততে চাই…জয়ী হলে ৭৫ শতাংশ অর্থ অনাথ শিশুদের জন্য…’, এই ৩ টে কারণের জন্যই বিগ বসের ঘরে জীতু কমল, জানালেন স্বয়ং অভিনেতা

জীতু কমল

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু বাংলা বিগ বস। বেশ কিছুদিন ধরেই অভিনেতা জীতু কমলের ঘরে এন্ট্রি নেওয়া নিয়ে জল্পনা চলছে। আর সেই জল্পনার অবসান হতে চলেছে আজ। গতকাল প্রি-ক্যাপেই তাকে দেখা গেছে এক ঝলক। মুখ না দেখালেও কারো বুজতে অসুবিধা হয়নি। তবে এই বছর প্রথম থেকেই অভিনেতার কাছে এই শোয়ের অফার গিয়েছিল কিন্তু তিনি ফিরিয়ে দেন সেই অফার। চ্যানেল মরিয়া ছিল তাকে প্রবেশ করানোর জন্য। এমনকি চ্যানেলের তরফ থেকে  তাকে সবচেয়ে বেশি পারিশ্রমিক অফার করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

অবশেষে অনেক চিন্তা-ভাবনা করেই বিগ বসের ঘরে তিনি যেতে রাজী হন। বর্তমানে চূড়ান্ত ব্যস্ত তিনি তার মধ্যেই বিগ বসে ঘরে যেতে রাজী হয়েছেন অভিনেতা। তার নেপথ্যে রয়েছে তিনটি কারণ। বিগ বসের ঘরে প্রবেশ করার আগে টিভি নাইনের কাছে সেই তিনতে কারণ জানিয়েছেন জীতু।

টিভি নাইন বাংলার কাছে জীতু জানিয়েছেন, “প্রথম কারণ, বছরের শুরু থেকেই ‘বিগ বস’-এর তরফ থেকে প্রস্তাব ছিল জীতুর কাছে। প্রাথমিক পর্যায়ে না বললেও বহু মানুষের বারণই তাঁর সিদ্ধান্ত বদলে দেয়। জীতু কমলের কথায়, “আমি আগেও বলেছি, এখনও বলছি—কোনও কিছু আমাকে খুব উত্তেজিতও করে না, আবার ডাউনও করে না। একটা নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্যই আসা। প্রথম দিকে যখন বহু মানুষ বলল ‘তুই যাস না’, তখন মনে হল এমন কী ব্যাপার রয়েছে যা নিয়ে সবাই ভয় পাচ্ছে বা অনিহা দেখাচ্ছে? সবাই যেটা চাইছে না, সেখানে কী আছে সেটা আমাকে জানতেই হবে!”

“দ্বিতীয় কারণ, প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়ার দৌড়ে বিশ্বাসী নন জীতু। তবে ট্রফির চেয়েও দর্শকের ভালোবাসাকেই তিনি আসল পুরস্কার মনে করেন। জীতু বলেন, “আমি ট্রফি জিততে আসিনি, কিছু মানুষের মন জয় করতে চাই। এই কথাটা বিনয় করে বলছি না। আগাগোড়াই আমি সত্যের পথে দাঁড়িয়েছি। কিন্তু শুধু সত্যের পথে দাঁড়ালেই হয় না, যখন মিথ্যা কিছু ঘটে তার বিপরীতে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। অসংখ্য মানুষের আশীর্বাদ আমার মাথায় রয়েছে, মানুষ আমার জন্য মন্দিরে পুজো দেয়। আর কী চাওয়ার থাকতে পারে?”

তৃতীয় কারণ, ব্যক্তিগত লাভ-ক্ষতির ঊর্ধ্বে উঠে পুরো টলিউড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক স্বার্থকেও নিজের অংশগ্রহণের বড় কারণ বলে মনে করছেন তিনি। জীতু জানান, “একটা শো হিট করার পেছনে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে জলসা ও এন্ডেমল টিমের মারাত্মক পরিশ্রম থাকে। এই শো সফল হলে পরের বছর আবার হবে, অন্য চ্যানেলেও কাজ বাড়বে এবং বহু টেকনিশিয়ান কাজ পাবেন। আমাদের ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ হবে, তাই কেন আমি এর জন্য লড়ব না? পাশাপাশি জীতু যোগ করেন, “আমি জয়ী হলে পুরস্কারের অর্থের ৭৫ শতাংশ আমার ট্রাস্টে দেব। অনাথ শিশুদের জন্য একটা পরিবার তৈরি করতে চাই। বাকিটা নিজের পরিবারের জন্য তো লাগবেই।”

ঘরে প্রবেশ করার আগে জীতু বার্তা – “ইটস আ গেম, গেম হিসেবেই দেখবেন!”

সূত্র – https://tv9bangla . com/entertainment/jeetu-kamal-wildcard-entry-bigg-boss-bangla-reasons-1345849.html