বিয়ের ৭ বছর পর মা হতে চলেছেন জলসার জনপ্রিয় খলনায়িকা! গোপন রাখা হয়েছিল অন্তঃসত্ত্বার খবর, অবশেষে ফাঁস করলেন স্বয়ং অভিনেত্রী

পিয়ান সরকার

টলিপাড়ায় ফের খুশির খবর। মা হতে চলেছেন ছোট পর্দার এই জনপ্রিয় খলনায়িকা। অভিনেত্রী কিন্তু টলিউডের জনপ্রিয় পরিচালকের স্ত্রী। এতদিন এই খুশির খবরটি গোপনেই রেখেছিলেন তারা। ঘনিষ্ঠ মহল ছাড়া টলিপাড়ার প্রায় কেউই বিষয়টি টের পাননি। তবে ৩ জুলাই ছিল পরিচালকের জন্মদিন, আর এই বিশেষ দিনটিকেই জীবনের সবচেয়ে বড় সুখবরটি ভাগ করে নেওয়ার জন্য বেছে নিলেন তারকা দম্পতি। অবশেষে বরের জন্মদিনের শুভ লগ্নে আর আনন্দ লুকিয়ে রাখতে চাইলেন না হবু মা।

প্রথমবার বাবা-মা হতে চলেছেন পরিচালক রাজা চন্দ এবং অভিনেত্রী পিয়ান সরকার। সূত্রের খবর, অভিনেত্রী পিয়ান সরকার এই মুহূর্তে ৬ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকদের পরামর্শ মেনে পিয়ানের এখন কড়া বিশ্রামে থাকার সময়। হবু সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে খুব সাবধানে এবং নিয়ম মেনে দিন কাটছে শুভ বিবাহের খলনায়িকা ইমনের।

আপাতত নতুন কোনও কাজের দায়িত্বও হাতে নেননি অভিনেত্রী। অন্যদিকে, কাজের সূত্রে রাজাকে কলকাতা এবং মুম্বাই— দুই শহরেই যাতায়াত করতে হচ্ছে। তবে শত ব্যস্ততার মাঝেও পিয়ানের বিশেষ যত্ন নিতে কোনও খামতি রাখছেন না হবু বাবা। সোশ্যাল মিডিয়ায় রাজা ও পিয়ানের এই নতুন পথচলার খবরটি সামনে আসতেই বিনোদন জগতের তারকা থেকে শুরু করে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

পিয়ান সরকার