আলোছায়া-র ৬ বছর পর ফের একফ্রেমে! ‘ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না…কিছু সম্পর্ক…’, ইপ্সিতাকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায়

আলোছায়া

মনে পড়ে ‘আলোছায়া’ ধারাবাহিকের কথা। দুই বোনের গল্প দারুণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। এই ধারাবাহিকে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইপ্সিতা মুখার্জি এবং অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায়। ধারাবাহিকে এলফিনার বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন ইপ্সিতা। ফের ৬ বছর পর আবারও একসাথে এক প্রোজেক্টে তারা।

বর্তমানে জি-বাংলার ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে দুজনকে একসাথে দেখা যাচ্ছে। ৬ বছর পর আবারও একসাথে কাজ করতে পেরে ভীষণ খুশি তারা। অনস্ক্রিনের পাশাপাশি তাদের অফস্ক্রিন বন্ডিং খুভ ভালো। সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করে অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লেখেন, “অনেকেই বলে, ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না। আমারও তেমন বন্ধু নেই বললেই চলে। তবে কিছু কিছু মানুষের সঙ্গে কাজ করতে করতে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যা বন্ধুত্বের চেয়ে কোনো অংশে কম নয়। হয়তো প্রতিদিন কথা হয় না, অনেকদিন যোগাযোগও থাকে না। কিন্তু আবার যখন কথা হয়, মনে হয় যেন জমে থাকা সব গল্প একসঙ্গে বলে ফেলা যায়। Zee Bangla-র আলোছায়া-র পর আবার ৬ বছর পর একসঙ্গে কাজ করার সুযোগ হলো। কিছু সম্পর্ক সময়ের সঙ্গে হারিয়ে যায় না ”

অভিনেত্রীর পোস্টে স্পষ্ট সম্পর্ক ভালো থাকলে এই ইন্ডাস্ট্রি থেকে ভালো বন্ধু পাওয়া যায়। সম্পর্কেটা আসল।