বিয়ের ১ বছরের মাথা বাবা হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গৌরব তপাদার! পরিবারে এলো ছোট্ট সদস্য

গৌরব তপাদার

বেশ কয়েকদিন ধরেই ‘প্রেতকথা’-খ্যাত গৌরব তপাদারকে নিয়ে ট্রোলের বন্য়া সোশ্যাল মিডিয়ায়। এতদিন নিজের ভাল ইমেজের কারনে পরিচিত থাকলেও আপাতত তার চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম কাঁটাছেড়া। যার সূত্রপাত গৌরবের প্রাক্তন প্রেমিকা। তবে বিতর্কের মাঝেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের জীবনে এল খুশির খবর।

বাবা হলেন গৌরব তপাদার। ২০২৫ সালের জানুয়ারি মাসে নৃত্যশিল্পী প্রিয়াঙ্কার সাথে সাত পাকে বাধা পরেন গৌরব। বিয়ের ১ বছর পার করতেই গৌরব-প্রিয়াঙ্কার পরিবারে এল নতুন সদস্য। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা।

ANSH DANCE GURU নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে প্রিয়াঙ্কা ও গৌরবের কোলে মেয়ে আসার খবর ভাগ করে নেওয়া হয়। সেখানে লেখা আছে, ‘মেয়ে হয়েছে! গৌরব ও প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা’। ভালো আছে মা ও সন্তান দুজনেই।

একসময় অন্তরা দে-র সঙ্গে ভিডিয়ো পোস্ট করতেন গৌরব। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় ছিল অন্তরা ও গৌরবের প্রেম। তারপর ভাঙে সে সম্পর্ক। ঘটনার সূত্রপাত হয় প্রিয়াঙ্কারই এক ফেসবুক পোস্ট থেকে। সেখানে বরের প্রাক্তনকে খোঁচা দেন তিনি। আর তারপরই অন্তরা ফাঁস করে দেন তাঁর ও গৌরবের চ্যাট। যা আবার প্রিয়াঙ্কা ও গৌরবের রেজিস্ট্রির পরের। যেখানে লেখা, ‘প্রিয়াঙ্কাকে বলেছি তুই আমার প্রথম বৌ।’

কদিন আগেই ফেসবুক লাইভে এসেছিলেন গৌরব ও প্রিয়াঙ্কা তপাদার। চলতি বিতর্কের মাঝেই সকলের কাছে অনুরোধ রেখেছিলেন, স্ত্রীর প্রেগন্যান্সির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তাই ট্রোলারদের কাছে অনুরোধ করেছিলেন পরিস্থিতির কথা মাথায় রেখে একটু অন্তত মানবিক হওয়ার। কারণ চলমান বিতর্ক শারীরিক ও মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলেছিল প্রিয়াঙ্কাকে। তবে সমস্ত ঝড় সামলে ছোট্ট সদস্যের সঙ্গে নতুন জীবন শুরু করলেন গৌরব-প্রিয়াঙ্কা।