‘ও একাই অমিতাভ বচ্চনের নায়িকা… যোগ্যতা থাকতে লাগে… ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে… আরবানায় থাকার পয়সাটা ওনার…’, রচনা ব্যানার্জির মন্তব্যে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা শংকর চক্রবর্তী

রচনা ব্যানার্জি

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টলিপাড়ার অন্দরমহল সব জায়গাতেই চর্চায় রয়েছেন অভিনেত্রী তথা সাংসদ রচনা ব্যানার্জি। সম্প্রতি রচনার করা বেশ কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কলকাতার বিলাসবহুল ‘আরবানা’ সোসাইটিতে থাকতে গেলে নাকি একটা আলাদা ‘যোগ্যতা’ লাগে। রচনার আরও দাবি, অমিতাভ বচ্চনের সাথে তিনিই প্রথম বাঙালি অভিনেত্রী যিনি বলিউডে কাজ করেছেন। বিতর্কের সূত্রপাত রচনার দুটি মন্তব্যকে কেন্দ্র করেই। অভিনেত্রীর মন্তব্যকে কটাক্ষ করেছেন দর্শকমহল থেকে শুরু করে তারকা মহল। এবার রচনার মন্তব্যে ক্ষোভ উগ্ররে দিলেন অভিনেতা শংকর চক্রবর্তী।

‘আরবানা’ আবাসন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শংকর চক্রবর্তী বলেন, হয়তো ওনার সেই যোগ্যতা আছে, ওনার পয়সার যোগ্যতা আছে; আর সেই কারণেই হয়তো উনি আরবানাতে থাকার যোগ্যতা নিয়ে এমন বড় বড় কথা বলতে পেরেছেন। অন্যদিকে অমিতাভ বচ্চনের সাথে কাজ করা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অভিনেতা প্রশ্ন তোলেন, রচনা বন্দ্যোপাধ্যায় যদি প্রথম বাঙালি অভিনেত্রী হন যিনি অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন, তাহলে জয়া ভাদুড়ি, শর্মিলা ঠাকুর, লিলি চক্রবর্তী কিংবা মৌসুমী চ্যাটার্জিরা কে? এরা কি কেউ বাঙালি নন? এরা প্রত্যেকেই তো বিগ বি-র সাথে চুটিয়ে কাজ করেছেন।

রচনাকে খোঁচা দিয়ে অভিনেতা বলেন, ওনার মাথা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। সবশেষে নিজের আর্থিক অবস্থার কথা টেনে তিনি মৃদু হাসির ছলে বলেন, “আমারও তো পয়সা নেই আরবানা সোসাইটিতে থাকার মতো, ওনার সেই যোগ্যতা ও ক্ষমতা আছে তাই উনি থাকছেন।”

শংকর চক্রবর্তীর এই মন্তব্য থেকেই পরিষ্কার যে, আরবানার মতো বিলাসবহুল জায়গায় থাকাটাকে রচনা যেভাবে আভিজাত্য বা যোগ্যতার মাপকাঠি হিসেবে দেখিয়েছেন, তা একেবারেই মেনে নিতে পারেননি এই বর্ষীয়ান অভিনেতা।

Previous article85 টি সেরা পরিশ্রম নিয়ে উক্তি । Hard Work Quotes Bangla
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।