বড় দুঃসংবাদ! চলে গেলেন জনপ্রিয় শিল্পী, সাতসকালেই শিল্পীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

পহলাজ নিহলানী

টেলিভিশন জগতে ফের শোকের ছায়া। সাতসকালেই জনপ্রিয় শিল্পীর প্রয়াণের খবরে স্তব্ধ বিনোদন দুনিয়া। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। জানা গিয়েছে, লিভারজনিত জটিলতার কারণেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। অবশেষে শেষরক্ষা হল না, অভিনয় জগতকে চিরবিদায় জানিয়ে বৃহস্পতিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিল্পী।

প্রয়াত হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক পহলাজ নিহালানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬। পহলাজ নিহালানির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র মহলে। তিনি রেখে গেলেন স্ত্রী নীতা নিহালানি এবং দুই পুত্র বিশাল ও চিরাগ নিহালানিকে। বৃহস্পতিবার দুপুর ৩টেয় মুম্বইয়ের সান্তাক্রুজ হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। চলচ্চিত্র জগতে তাঁর দীর্ঘ অবদান স্মরণে থাকবে আজীবন।

১৯৫০ সালে সিন্ধি পরিবারে জন্ম হয় তাঁর। বহু সফল হিন্দি ছবির প্রযোজক ছিলেন পহলাজ। ‘ইলজ়ম’, ‘শোলা অউর শবনম’, ‘আখেঁ’, ‘তলাশ’, ‘জুলি ২’-এর মতো বেশ কিছু ছবির প্রযোজনা করেছিলেন তিনি। ২০১৫ সালে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হন তিনি।

পহলাজ নিহলানী