আচমকাই চ্যানেলের বড় সিদ্ধান্ত! রাতারাতি নোটিশে বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা ধারাবাহিক, অবাক দর্শক

রাঙামতি তীরন্দাজ

একের পর এক বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা সিরিয়াল। এবার চ্যানেল নিল বড় সিদ্ধান্ত। চিরদিনই-র শেষে সামনে এলো আরও এক খারাপ খবর। জনপ্রিয়তা থাকা সত্বেও ধারাবাহিক বন্ধের ঘোষণা করল চ্যানেল। ইতিমধ্যেই নাকি শেষদিনের শুটিংও হয়ে গিয়েছে সিরিয়ালের। এবার কোন ধারাবাহিকের উপর কোপ পড়ল?

এর আগে বেশ কয়েকবার এই ধারাবাহিক শেষের গুঞ্জন শোনা গিয়েছিল। এর তবে তখন গল্পের নতুন মোড়ে সব ধামাচাপা পড়ে গিয়েছিল। তবে এই খবরে সিলমোহর দিলেন স্বয়ং নায়িকা। সিরিয়ালের নায়িকা জানিয়ে দিলেন ২ মে ধারাবাহিকের শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে। আগামী ৮ মে শেষ সম্প্রচারিত হবে মেগাটি।

সত্যিই শেষ হচ্ছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। আর কিছুদিনের মধ্যেই মেগার শেষ সম্প্রচারও হয়ে যাবে। প্রায় দু’বছর পেরিয়ে শেষ হচ্ছে এই মেগা।

টিআরপিতে বরাবরই বেশ ভালই ফল করে স্টার জলসার ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’‌‌। এই মেগার মাধ্যমেই দর্শক পেয়েছিলেন নতুন জুটিকে। রাঙা ও একলব্যর চরিত্রে গল্পে দেখা গিয়েছিল মনীষা ও নীলাঙ্কুরকে। তাঁদের জুটি নতুন হলেও দর্শক মহলে বেশ জায়গা করে নিয়েছিল। টিআরপিতে প্রতি সপ্তাহে বেশ ভাল ফল করলেও সময়ের নিয়মে শেষ হচ্ছে রাঙার গল্প।

রাঙামতি তীরন্দাজ