সুখবর! বিয়ের দশ বছর পর ৪৫ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী

অবশেষে খুশির খবর বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ। বিয়ের পর ১০ বছরের মাথায় অভিনেত্রীর ঘরে এলো নতুন সদস্য। একাধিক বার গর্ভপাত, এর আগে সাত বার আইভিএফ-এর মাধ্যমে সন্তানধারণে চেষ্টা করলেও ব্যর্থ হন অভিনেত্রী। অবশেষে ৪৫ বছর বয়সে খুশির খবর জানালেন অভিনেত্রী।

সম্প্রতি নিজেরাই সেই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী। সম্ভাবনা একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি এবং তাঁর স্বামী হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন এবং অভিনেত্রীর কোলে রয়েছে দুই যমজ সন্তান। উপরে বড় বড় করে লেখা জমজ সন্তানের পিতা-মাতা। পাশে দুটি বেলুন যার মধ্যে একটি নীল রঙের এবং অন্যটি গোলাপী। একটি ছেলে লেখা বেলুন এবং অন্যটি নিয়ে লেখা বেলুন। পোস্ট দেখেই স্পষ্ট হয়ে যায় যে ঈশ্বরের আশীর্বাদে একটি কন্যা এবং একটি পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন তারকা দম্পতি।

চলতি বছরের এপ্রিল মাসে একটি পোস্ট করেছিলেন সম্ভবনা, যেখানে তিনি জানিয়েছিলেন স্যারোগেসির মাধ্যমে তিনি মা হতে চলেছেন। স্বামী অবিনাশের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই সুসংবাদ দিয়েছিলেন তিনি। সম্ভবনা শেঠের এই পোস্টে অভিনন্দন জানিয়েছেন সেলিব্রিটি থেকে শুরু করে ভক্তরা।

সম্ভাবনা শেঠ