বড় সুখবর অভিনেতার জীবনে! আচমকাই খুশির খবর জানালেন ‘পরিনীতা’র গোপাল ওরফে দ্রোণ মুখার্জি

দ্রোণ মুখার্জি

জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’য় ‘গোপাল’-এর চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা দ্রোণ মুখার্জি। ওই চরিত্রের মৃত্যু দেখিয়ে ‘পরিণীতা’র গল্পে এসেছিল বিরাট মোড়। স্বেচ্ছায় পরিণীতার মতো ব্লকবাস্টার মেগা থেকে তিনি সরে দাঁড়ানোয় হতাশ হয়েছিল দর্শক। তবে আচমকাই বড় খুশির জানালেন দ্রোন।

ছোটপর্দার পরিচিত গণ্ডি পেরিয়ে আধ্যাত্মিক অবতারে জি বাংলার পর্দায় ফিরছেন অভিনেতা। জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’-এ এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে তাঁকে।

নতুন এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ‘আত্মারাম’। পূরাণ অনুযায়ী, আত্মারাম ছিলেন ষোড়শ শতকের এক কালী সাধক। দেবীর দৈব নির্দেশেই তিনি কালীঘাটের পবিত্র ভূমির মাহাত্ম্য ও সতীপীঠের শক্তির সন্ধান পান। তাঁর সাধনা ও ভক্তির পথ ধরেই পরবর্তীকালে কালীঘাটে দেবী কালিকার আরাধনার এক নতুন অধ্যায় শুরু হয়।

২৪শে আগস্ট থেকে শুরু হচ্ছে সুব্রত রায় প্রোডাকশনের এই ধারাবাহিক। প্রতি সোম থেকে শুক্রবার প্রতিদিন রাত ৯:৩০ টায় কেবল জি বাংলায় । শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে এই মেগা। কারণ ৩১শে অগস্ট থেকে রাত ৯.৩০টার স্লটেই প্রতিদিন সম্প্রচারিত হবে বিগ বস বাংলা। গোপাল হিসেবে ভালোবাসা কুড়ানোর পর কালীসাধক ‘আত্মারাম’ চরিত্রে দ্রোণ মুখোপাধ্যায়ের এই রূপ বদল টেলিপাড়ায় এবং দর্শকদের মধ্যে বেশ উদ্দীপনা তৈরি করেছে।

 দ্রোণ মুখার্জি

সূত্রের খবর, এই পূরাণ কেন্দ্রিক ধারাবাহিকে ‘রানি পদ্মাবতী’র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রত্নপ্রিয়া দাসকে। জানা যায়, ১৫৭০ সালের দিকে হালিশহরের জিয়া গঙ্গোপাধ্যায় (কামদেব ব্রহ্মচারী) ও তাঁর স্ত্রী পদ্মাবতী দেবী সন্তানলাভের আশায় কালীঘাটে আসেন। কালীকুণ্ড হ্রদে দেবী সতীর ডান পায়ের আঙুল আবিষ্কারের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে।

Previous article70 টি অতীত নিয়ে উক্তি যা জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।