
আজ বৃহস্পতিবার। প্রকাশিত হল বাংলা সিরিয়ালের টিআরপি। দিনে দিনে কমছে বাংলা সিরিয়ালের টিআরপি। আইপিএল এর জন্য টিআরপি কম হয় ঠিকই তবে এতটাও কম আসেনা। টিআরপি রেটিং লক্ষ্য করলে স্পষ্ট বাংলা ধারাবাহিক থেকে মুখ ফেরাচ্ছেন আপামর দর্শক। চলতি সপ্তাহে ‘পরিণীতা’কে হারিয়ে প্রথম স্থান অর্জন করল পরশুরাম। একা পরশুরাম নয় জয়ের মুকুট ফের ‘তারে ধরি ধরি মনে করি’ ঘরে। নতুন চমক হিসেবে প্রথম স্থানে এবার প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। একসাথে তিন ধারাবাহিক এবার বেঙ্গল টপার।
বড়সর পরিবর্তন এবার টিআরপি লড়াইয়ে। প্রথম পাঁচ থেকে একেবারে ছিটকে গেল নতুন ধারাবাহিক ঘূর্ণি । চলতি সপ্তাহে ফের স্লট ফিরে পেল কুসুম। টিআরপির তালিকায় দ্বিতীয় স্থানে ‘পরিণীতা’। তৃতীয় স্থান দখল জোয়ার ভাঁটা। চতুর্থ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘কুসুম ’।
টিআরপি তালিকায় নজর স্টার আর জি-এর দুই মেগা লক্ষ্মী ঝাঁপি এবং কমলা নিবাস। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই মেগার মধ্যে। লক্ষ্মী ঝাঁপির সাথে স্লট লিড করেছে কমলা নিবাস। যদিও নম্বর অনেকটাই কমেছে।
প্রথম – পরশুরাম । তারে ধরি ধরি মনে করি । প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৪.৭)
দ্বিতীয় – পরিণীতা (৪.৬)
তৃতীয় – জোয়ার ভাঁটা (৪.৪)
চতুর্থ – ও মোর দরদিয়া । গঙ্গা। প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) (৪.৩)
পঞ্চম – কনে দেখা আলো (৪.২)
ষষ্ঠ – কুসুম (৪.১)
সপ্তম – প্রতিজ্ঞা । সংসারের সংকীর্তন (৩.৮)
অষ্টম – লক্ষ্মী ঝাঁপি | কমলা নিবাস (৩.৪)
নবম – শুধু তোমারই জন্য । রাঙামতি তীরন্দাজ (২.৫)
দশম – সাত পাকে বাঁধা । কম্পাস (২.২)
