‘দাদাগিরি’ তে বিশেষ চমক! এবার নতুন সঞ্চালকের ভুমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতাকে

দাদাগিরি

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’। এতদিন এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতেই অভ্যস্ত ছিলেন দর্শক। তবে বেশ কয়েক মাস আগে খবর এসেছে সৌরভকে আর দেখা যাবে না দাদাগিরিতে। পরিবর্তে স্টার জলসায় ‘বিগ বস’-এ সঞ্চালকের ভূমিকায় থাকছেন সৌরভ।

এবারও ‘সারেগামাপা’ পর ফের জি বাংলায় আসছে দাদাগিরি। কিন্তু কে হবেন এই অনুষ্ঠানে সঞ্চালক? সেই প্রশ্ন উঠতেই একাধিক নাম সামনে আসে। গুঞ্জন শোনা যায় টেনিস তারকা লিয়েন্ডার পেজ থাকতে পারেন। তারপরই সামনে আসে দেবের নাম। তবে এবার নির্মাতাদের পক্ষ থেকেই জানানো হল কে হবে দাদাগিরির নতুন সঞ্চালক।

সম্প্রতি দাদাগিরির প্রোমো শ্যুট করলেন অভিনেতা দেব। আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরই চ্যানেলের পক্ষ থেকে আনা হবে সেই প্রোমো। এর আগে দেবও অতিথি প্রতিযোগী হিসেবে অনেকবারই ‘দাদাগিরি’তে এসেছিলেন। আর এবার এই শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন মেগাস্টার। এবার তাঁর কাঁধে নতুন দায়িত্ব।

তবে খেলার ধরনে কিছু বদল আসবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আপাতত জানা যাচ্ছে প্রতিবারের মতোই জেলায় জেলায় চলবে ‘দাদাগিরি’র অডিশন। ফলে সমাজের নানা ধারার মানুষরা আগের মতোই সুযোগ পাবেন। তাছাড়াও প্রতিযোগিতার মাঝে মাঝে যেমন তারকাদের দেখা যেত বিশেষ অতিথির হিসেবে তেমনটাও হবে।

দাদাগিরি